MNB News
৬ মে ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেট রেঞ্জে নতুন ডিআইজি জিললুর রহমান

সিলেট রেঞ্জে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে স্থানান্তর করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পাচ্ছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিললুর রহমান।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মো. মোশফেকুর রহমান ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নেন। তিনি ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা।

অন্যদিকে, ১৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ড. মো. জিললুর রহমান ২০২৫ সালের ৩০ নভেম্বর আরএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ২৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

রূপপুরে রাশিয়ার বিজয় দিবস উদযাপন

পরীক্ষা বন্ধ করে ব্যবসায়ী সমিতির ভোট, ফিরে গেলো শিক্ষার্থীরা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

আর বাকি ৩৩ দিন : পোল্যান্ডের সোনালি অধ্যায়

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে হতাহতদের পরিচয় শনাক্ত

স্পেনগামী প্রমোদতরীতে হান্টা ভাইরাসের হানা, মৃত ৩

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

১০

কাজের গুণগত মান নিশ্চিতের উদ্যোগ রাজউকের

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হত্যা, যুবকের যাবজ্জীবন

১২

‘খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে’

১৩

কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে হট্টগোল

১৪

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

১৫

যুদ্ধের মধ্যেও এমিরেটসের রেকর্ড মুনাফা

১৬

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস

১৭

৩০ বছর বয়সেই অবসরের ঘোষণা জার্মান ডিফেন্ডারের

১৮

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

২০