MNB News
২৬ নভেম্বর ২০২৫, ১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐশীর সঙ্গে ছবিতে শুভর আবেগময় বার্তা!

ঢালিউডের জনপ্রিয় দুই তারকা আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী সাধারণত ব্যক্তিজীবনে নীরবতা পছন্দ করেন। কাজ ছাড়া একসঙ্গে তাঁদের দেখা মেলে না বললেই চলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দুজনেই সীমিত সক্রিয়তা বজায় রাখেন। তবে হঠাৎ করেই এবার ব্যতিক্রমীভাবে নিজের ফেসবুকে একাধিক ছবি প্রকাশ করেছেন শুভ, যেখানে তাঁকে দেখা গেছে ঐশীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে।

ছবির ক্যাপশনে শুভ লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি, আর কতবার বলব’—এই একটি লাইনেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে আলোচনার ঝড়। অন্যদিকে ঐশী নিজের পোস্টে লেখেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার’। স্বভাবতই এই দুই পোস্টকে ঘিরে ফ্যানদের মাঝে নানা কৌতূহল তৈরি হয়েছে।

ছবিগুলোর নিচে ভক্তরা দিচ্ছেন বিবিধ মন্তব্য। কেউ লিখছেন, ‘সত্যিকারের ভালোবাসা হলে সমর্থন আছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘দুজনকে দেখতে দারুণ মানায়।’ এমনকি কেউ কেউ রসিকতা করে বলছেন, বাস্তবে কি তবে ঐশী চরিত্রের নূরকে খুঁজে পেয়েছেন?

এই আলোচনা থেকে অনেকের মনেই আবার প্রশ্ন উঠেছে—তাঁরা কি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন? যদিও এর আগে একই ধরনের গুঞ্জন শুনতে পাওয়া গেলেও দৃঢ় প্রমাণ কখনোই সামনে আসেনি।

শুভ ও ঐশী একসঙ্গে অভিনয় করেছেন ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ এবং ‘নূর’ সিনেমায়। একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের মধ্যে গড়ে উঠেছে ঘনিষ্ঠ বন্ধুত্ব—যা তাঁরা বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন। শুভ বহুবার বলেছেন, তিনি ঐশীকে খুব স্নেহ করেন। অন্যদিকে ঐশী শুভকে নিজের অভিভাবক হিসেবে মানেন। অভিনয়–জুটি ছাড়াও তাঁদের সম্পর্ক বন্ধুত্বের। যদিও এই দুই তারকার কেউ এখনো এবিষয়ে মুখ খুলেনি।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০