MNB News
২৪ মে ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে অগ্নিবীনা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, এক ঘণ্টা পর যাত্রা

ময়মনসিংহে ঈদযাত্রার আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে প্রায় এক ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়।

রোববার (২৪ মে) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়ানোর পর হঠাৎ ইঞ্জিনে আগুন লাগে। এ সময় ইঞ্জিন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়।

তিনি বলেন, চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে প্রায় এক ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়।

ওসি আকতার হোসেন আরও বলেন, ইঞ্জিন বিকলের ঘটনায় স্টেশনের একটি লাইন সাময়িকভাবে ব্লক হয়ে পড়ে। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪২ বছর পর পাকিস্তান থেকে নিজ গ্রামে ফিরলেন রায়পুরের নুরু মিয়া কাজী

মাঠে অশ্রুসিক্ত রোনালদো, জানা গেল কারণ

স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ নাটোরের আম চাষিরা

আইনি বিপাকে পড়লেন সানি লিওন

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

রোনালদোকে ‘অন্যতম সেরা’ ফুটবলার বললেন মেসি

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

১০

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

১১

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১২

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

১৩

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১৪

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

১৫

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

১৬

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

১৭

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

১৮

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

১৯

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

২০