ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে চলছে নাটকীয়তা। অবশেষে এটির অবসান হচ্ছে। ভিসিকে নামে একটি দল আনুষ্ঠানিকভাবে থালাপতির দল টিভিকে-কে সমর্থন দিতে যাচ্ছে। এরফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (৯ মে) জানিয়েছে, ভিসিকে থালাপতিকে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে থালাপতির গত কয়েকদিনের দুঃস্বপ্নের অবসান ঘটছে।

ভিসিকে এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। তাদের জয়ী দুই বিধায়ক যোগ দিতে যাচ্ছেন টিভিকের সঙ্গে।

এরআগে গতকাল শুক্রবারই ভিসিকে থালাপতিকে সমর্থন জানানোর কথা বলেছিল। কিন্তু তারা সমর্থনের ব্যাপারে সেখানকার রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি। এতে তৈরি হয় সংকট।

পরবর্তীতে জানা যায় ভিসিকে থালাপতিকে সমর্থন দেওয়ার বদলে উপমুখ্যমন্ত্রীর পদ চায়। কিন্তু আজকে শোনা যায় তারা মুখ্যমন্ত্রীর পদই চায়। তবে শেষ পর্যন্ত তারা নিঃশর্ত সমর্থন দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

ভিসিকে দুটি আসন দিলে থালাপতি ও তাদের জোট দলের মোট আসনের সংখ্যা দাঁড়াবে ১১৮টি। যা সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক নম্বর।

তামিলনাড়ুর রাজ্যসভায় আসন রয়েছে ২৩৪টি। এবারের নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে থালাপতির টিভিকে। ফলে সরকার গঠনের জন্য তাদের আর ১০টি আসন প্রয়োজন হয়। সংখ্যায় ১০টি আসন কম হলেও এগুলো পেতে বেশ বেগ পোহাতে হয়েছে থালাপতিকে।

তার সঙ্গে ভারতীয় কংগ্রেস ছাড়াও সিপিআই, সিপিআই (এম) ও সর্বশেষ ভিসিকে জোট গঠন করতে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি
এস/

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}