পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয় এবং যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ সৈনিকদের স্মরণে এই কর্মসূচি পালন করেন প্রকল্পে কর্মরত রুশ নাগরিকরা।

শোভাযাত্রায় রূপপুর প্রকল্পে কর্মরত শত শত রাশিয়ান নাগরিক এবং তাদের স্ত্রী-সন্তানরা অংশ নেন। অংশগ্রহণকারীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ যোদ্ধাদের ছবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে পুরো গ্রিন সিটি এলাকা প্রদক্ষিণ করেন এবং ত্যাগের প্রতি সম্মান জানান।

আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হলো শহীদে যোদ্ধাদের স্মরণ করা, ইতিহাস ও ত্যাগের প্রতি সম্মান জানানো, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। শোভাযাত্রাকে ঘিরে পুরো গ্রিন সিটি এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় গ্রিন সিটি স্টেডিয়ামে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দেশের বৃহত্তম এই উন্নয়ন প্রকল্পটির কাজ রাশিয়ার সরাসরি সহায়তায় ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে চলমান রয়েছে। প্রকল্পের দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের কাজ দ্রুত এগিয়ে চলছে, যা ভবিষ্যতে দেশের জ্বালানি খাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এস/

 

 

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}