Md Jahir Rayhan
১১ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শুক্রবার থেকে মেট্রোরেলে কর্মবিরতি, যাত্রীসেবা বন্ধের ঘোষণা

স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের অভিযোগ, গত ৯ ডিসেম্বর তাদের ওই দাবি ডিএমটিসিএল মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু তা না করায় পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী ওই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ডিএমটিসিএলের একাধিক কর্মকর্তা-কর্মচারী ওই তথ্য জানান। তারা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০’র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। তাই ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া এসব কর্মচারী দিন-রাত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স বা ওভারটাইম, গ্রুপ ইন্স্যুরেন্সসহ নানামুখী মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা আরও জানান, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্তের আশ্বাস দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন না হওয়ায় ৯ মাস ধরে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বাঁধে। তাই কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

রূপপুরে রাশিয়ার বিজয় দিবস উদযাপন

পরীক্ষা বন্ধ করে ব্যবসায়ী সমিতির ভোট, ফিরে গেলো শিক্ষার্থীরা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

আর বাকি ৩৩ দিন : পোল্যান্ডের সোনালি অধ্যায়

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে হতাহতদের পরিচয় শনাক্ত

স্পেনগামী প্রমোদতরীতে হান্টা ভাইরাসের হানা, মৃত ৩

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

১০

কাজের গুণগত মান নিশ্চিতের উদ্যোগ রাজউকের

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হত্যা, যুবকের যাবজ্জীবন

১২

‘খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে’

১৩

কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে হট্টগোল

১৪

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

১৫

যুদ্ধের মধ্যেও এমিরেটসের রেকর্ড মুনাফা

১৬

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস

১৭

৩০ বছর বয়সেই অবসরের ঘোষণা জার্মান ডিফেন্ডারের

১৮

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

২০