Md Jahir Rayhan
৮ ডিসেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন মামলায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

গাজীপুরে ১৫ হাজার টাকা চুক্তিতে বন মামলায় সাত্তার মিয়ার পরিবর্তে কারাগারে গেলেন সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবক। 

সাইফুল ইসলাম কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ী তালচালা গ্রামের রহিম বাদশার ছেলে। এই মামলার প্রকৃত আসামি একই গ্রামের আফজাল উদ্দিনের ছেলে সাত্তার মিয়া (৪৫)।

সোমবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর বন কোর্টের সহকারী বন মামলা পরিচালক নূর মোহাম্মদ। তিনি জানান,  গতকাল ৭ ডিসেম্বর গাজীপুরে বন কোর্টে একটি মামলায় প্রধান আসামির প্রক্সি দিতে গিয়ে সাইফুল ইসলাম আটক হন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জের আওতাধীন সদর বিটে চলতি বছরে মোথাজুড়ী, তালচালা গ্রামের বাসিন্দা সাত্তার মিয়ার নামে মামলা দায়ের করে বন বিভাগ। মামলার তারিখ এলে আইনজীবী শ্যামল ১৫ হাজার টাকা চুক্তিতে মামলা জামিনের কথা বলে প্রক্সি হিসেবে সাইফুলকে আদালতে হাজির করেন। পরে সেই মামলায় সাইফুল কারাগারে যান।

এ ব্যাপারে জানতে আসামি পক্ষের আইনজীবী শ্যামলকে একাধিকবার ফোনকল করা হলেও তাকে পাওয়া যায়নি।

সহকারী বন মামলা পরিচালক নূর মোহাম্মদ বলেন, মামলার শুনানি আমি নিজে থেকেই করেছি। আমরা জানি মামলার প্রধান আসামি সাত্তার মিয়া। তার প্রক্সি দিতে এসেছিল একই এলাকার সাইফুল। তাকে আদালতে হাজির করা হলে আমিসহ আমাদের আরও বন কর্মকর্তা আদালতে ছিলাম। পরে আসামি পক্ষের আইনজীবী হাজির না হওয়ায় প্রক্সিদাতাকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

রূপপুরে রাশিয়ার বিজয় দিবস উদযাপন

পরীক্ষা বন্ধ করে ব্যবসায়ী সমিতির ভোট, ফিরে গেলো শিক্ষার্থীরা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

আর বাকি ৩৩ দিন : পোল্যান্ডের সোনালি অধ্যায়

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে হতাহতদের পরিচয় শনাক্ত

স্পেনগামী প্রমোদতরীতে হান্টা ভাইরাসের হানা, মৃত ৩

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

১০

কাজের গুণগত মান নিশ্চিতের উদ্যোগ রাজউকের

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হত্যা, যুবকের যাবজ্জীবন

১২

‘খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে’

১৩

কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে হট্টগোল

১৪

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

১৫

যুদ্ধের মধ্যেও এমিরেটসের রেকর্ড মুনাফা

১৬

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস

১৭

৩০ বছর বয়সেই অবসরের ঘোষণা জার্মান ডিফেন্ডারের

১৮

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

২০