বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে দর্শনার্থী খাতায় স্বাক্ষর করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
শনিবার (২২ নভেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
এর আগে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ভুটানের প্রধানমন্ত্রী শনিবার সকালেই ঢাকায় এসে পৌঁছান। ড্রুকএয়ারের বিশেষ ফ্লাইটটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে। আগমনের পর তাকে দেয়া হয় আনুষ্ঠানিক লাল গালিচা সংবর্ধনা।
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আর/