Md Jahir Rayhan
৯ ডিসেম্বর ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে পিকআপ ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৫

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাচালক ও আরেক নারী যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী যাত্রীসহ অটোরিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে মানসুরাবাদ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহত কারো পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানায়, মাওনা চৌরাস্তা থেকে একটি পিকআপ ভ্যান কালিয়াকৈর যাচ্ছিল। সেটি মানসুরাবাদ মোড় এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

দুর্ঘটনায় অটোরিকশাচালক ও আরেক নারীসহ পাঁচজন আহত হন।

স্থানীয় বাসিন্দা আপেল মিয়া জানান, মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়া দুইটি যানেরই গতি ছিল বেপরোয়া। দুর্ঘটনার পর আশপাশের মানুষজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে অটোরিকশাচালক ও আরেক নারী যাত্রীর অবস্থা গুরুতর।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘পিকআপ ভ্যান চালকের সহকারী শামসুল হককে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

বাবার জমি বিক্রি করে গিয়েছিলেন লেবানন, ফিরলেন লাশ হয়ে

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

১০

একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে

১১

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

১২

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৩

গরু চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, একজনের মৃত্যু

১৪

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি : ১৩ তিউনিস অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

১৫

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

১৬

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ

১৭

আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না চট্টগ্রাম মেডিকেলে, রোগীদের ভোগান্তি

১৮

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

১৯

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

২০