Md Jahir Rayhan
১৯ ডিসেম্বর ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরের পূবাইলে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫টি ইউনিট

গাজীপুরের পূবাইলে কার্টুন উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে পূবাইলের বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড নামের কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর সদর থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

স্থানীয়রা জানায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কার্টুন ও কাঁচামালে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশে কালো ধোঁয়ার কুন্ডলী দেখা যায়।

জানা যায়, টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট, গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের ২টি সহ মোট ৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়।

কারখানাটিতে বিপুল পরিমাণ সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রæত বিস্তার লাভ করে এবং নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। আগুনের তীব্রতায় কারখানার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে কারখানার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোঃ মামুন জানান, পুরো ভবনটি স্টীলের স্ট্রাকচারে নির্মিত, তীব্র আগুনে ভবনটি ধ্বসে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ নাটোরের আম চাষিরা

আইনি বিপাকে পড়লেন সানি লিওন

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

রোনালদোকে ‘অন্যতম সেরা’ ফুটবলার বললেন মেসি

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১০

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

১১

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১২

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

১৩

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

১৪

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

১৫

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

১৬

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

১৭

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

১৮

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

১৯

প্রধানমন্ত্রীর মানহানি: লক্ষ্মীপুরে শ্রমিকশক্তির নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২০