MNB News
২১ মে ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রায় ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হাইওয়ে পুলিশের তৎপরতায় দীর্ঘ সময় পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে লাগা যানজট স্বাভাবিক হয়। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মহাসড়কের মেঘনা-দাউদকান্দি সেতুর অপর প্রান্ত ভবেরচর এলাকায় একটি ইটবাহী ট্রাক উল্টে যায়। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সেতুর অন্যপ্রান্তে দাউদকান্দি অংশে একটি গাড়ি বিকল হয়ে যায়। এই দুই দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রায় ২-৩ ঘণ্টার চেষ্টার পর সেগুলো সরাতে সক্ষম হয় পুলিশ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানজট দীর্ঘ হতে থাকে। ভবেরচর থেকে চট্টগ্রামের দিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পুটিয়া এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশে ছড়িয়ে পড়ে। এতে তীব্র গরমে বেশ ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। এ প্রতিবেদন লেখার সময় দুপুর ২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান বলেন, দুটি দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছিল। গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

১

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

২

গাড়ি চালকসহ সন্দীপের সাবেক এমপি মিতা রিমান্ডে

৩

ডাক্তার দেখাতে বের হয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী আহত

৪

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

৫

‘কোচ-অধিনায়ককে সাইজ’ করার বক্তব্য সারোয়ারের, ব্যবস্থা নেবে বিসিবি

৬

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

৭

মা আর নেই : রানি মুখার্জি

৮

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

৯

আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

১০

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি

১১

ফুটবলে দল হিসেবে মেসির শেষ প্রতিপক্ষ বেনিন কেমন?

১২

ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

১৩

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে : শায়খ সুদাইস

১৪

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

১৫

ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৬

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

প্রথম ধাপ- রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

১৮

আমজাদের সংগ্রহশালায় শত বছরের দুর্লভ গ্রামোফোন

১৯

মীর শাহে আলমের সই জাল করার অভিযোগে নারী গ্রেপ্তার

২০