Md Jahir Rayhan
৯ ডিসেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লালবাগে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর লালবাগের শহীদ নগর ২ নম্বর গেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে হোসেন (২৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি একটি চুড়ি কারখানায় কাজ করতেন।

আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হোসেন লালবাগ থানার শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থাকতেন। তিনি মাদারীপুরের শাহ আলমের ছেলে।

নিহত হোসেনের বোন সুরাইয়া জানান, আমার ভাই একটি চুড়ি কারখানায় কাজ করতো। গতকাল আবির ও নীরবের মধ্যে একটা লাঠি নিয়ে ঝগড়া হয়। ওই এলাকার স্থানীয় আবির রোকসানার পোলা নামে পরিচিত। সেখানে আমার ভাই তাদের দুইজনের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনা নিয়ে আবির অনেক ক্ষিপ্ত হয় এবং গতকাল রাতে তার কাছে আমার ভাই হোসেন মাফ চায়। পরে আজ বিকেল সাড়ে ৩টার দিকে আবির আমার ভাইকে গলিতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে এলোপাথাড়ি আঘাত করে। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও জানান, সাধারণ একটি ঘটনা নিয়ে আমার ভাইকে তারা এভাবে হত্যা করে ফেলল। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ভাইয়ের একটাই দোষ তাদের দুইজনের মধ্যে ঝামেলা লেগেছিল, সেটি সমাধান করার চেষ্টা করেছিল। পরে আবির আমার ভাইকে এভাবে ছুরিকাঘাত করে হত্যা করলো। সে ওই এলাকার স্থানীয় বাড়িওয়ালা এবং সে ছাত্রলীগ করায় গত এক বছর এলাকা থেকে পলাতক ছিল। কিছুদিন আগে আবার এলাকায় আসে। এসে আমার ভাইকে হত্যা করলো।

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, ছুরিকাঘাতে এক যুবককে হত্যার খবর আমরা পেয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এই ঘটনায় যেই জড়িত হোক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

রূপপুরে রাশিয়ার বিজয় দিবস উদযাপন

পরীক্ষা বন্ধ করে ব্যবসায়ী সমিতির ভোট, ফিরে গেলো শিক্ষার্থীরা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

আর বাকি ৩৩ দিন : পোল্যান্ডের সোনালি অধ্যায়

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে হতাহতদের পরিচয় শনাক্ত

স্পেনগামী প্রমোদতরীতে হান্টা ভাইরাসের হানা, মৃত ৩

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

১০

কাজের গুণগত মান নিশ্চিতের উদ্যোগ রাজউকের

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হত্যা, যুবকের যাবজ্জীবন

১২

‘খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে’

১৩

কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে হট্টগোল

১৪

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

১৫

যুদ্ধের মধ্যেও এমিরেটসের রেকর্ড মুনাফা

১৬

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস

১৭

৩০ বছর বয়সেই অবসরের ঘোষণা জার্মান ডিফেন্ডারের

১৮

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

২০