MNB News
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং (নীতি নির্ধারণ) ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পৃথকভাবে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর (আচার্য) হিসেবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দেন। ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রয়াস চালানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা রাষ্ট্রপতিকে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি আরো বলেন, ফ্যাসিস্ট আমলের ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে এবং এর মান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব সহকারে কাজ করছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

১

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

২

গাড়ি চালকসহ সন্দীপের সাবেক এমপি মিতা রিমান্ডে

৩

ডাক্তার দেখাতে বের হয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী আহত

৪

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

৫

‘কোচ-অধিনায়ককে সাইজ’ করার বক্তব্য সারোয়ারের, ব্যবস্থা নেবে বিসিবি

৬

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

৭

মা আর নেই : রানি মুখার্জি

৮

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

৯

আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

১০

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি

১১

ফুটবলে দল হিসেবে মেসির শেষ প্রতিপক্ষ বেনিন কেমন?

১২

ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

১৩

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে : শায়খ সুদাইস

১৪

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

১৫

ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৬

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

প্রথম ধাপ- রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

১৮

আমজাদের সংগ্রহশালায় শত বছরের দুর্লভ গ্রামোফোন

১৯

মীর শাহে আলমের সই জাল করার অভিযোগে নারী গ্রেপ্তার

২০