MNB News
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মীর শাহে আলমের সই জাল করার অভিযোগে নারী গ্রেপ্তার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার সই জাল করার অভিযোগে এক নারী গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে তাসলিমা পারভীন (৩৯) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর থানার এসআই শরিফুল ইসলাম বলেন, তসলিমা পারভীন নামের ওই নারীকে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আটক করে রাখার পর খবর পেয়ে হেফাজতে নিই।

তার বিরুদ্ধে অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে এসআই শরিফুল বলেন, চাকরির জন্য একটি দরখাস্ত নিয়ে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে যান পারভীন। দরখাস্তে প্রতিমন্ত্রী শাহে আলমসহ কয়েকজনের সুপারিশ রয়েছে বলে তিনি প্রধান প্রকৌশলীকে জানান।

পরে, প্রধান প্রকৌশলীর সন্দেহ হলে দরখাস্তের ছবি তুলে তিনি প্রতিমন্ত্রীর কাছে পাঠান এবং সুপারিশটি তার কিনা জানতে চান। তখন মন্ত্রী জানান, সুপারিশটি তার নয়। এরপর ওই দরখাস্তে আরও যাদের সুপারিশ রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করেও সত্যতা না পাওয়ার কথা বলেন প্রধান প্রকৌশলী।

পরবর্তীতে সই জাল করার বিষয়টি ওই নারী প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ওই নারীকে আজ বুধবার আদালতে পাঠানোর কথা রয়েছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি