admin
১৯ নভেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বসুন্ধরায় দলীয় প্রধানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের প্রচার বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, মানবাধিকার পরিস্থিতি এবং বাংলাদেশ–ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দু’পক্ষ বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ফ্রান্সের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। ভবিষ্যতে প্যারিস–ঢাকার বন্ধুত্ব আরও বিস্তৃত ও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ফরাসি দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

১০

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

১১

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

১২

প্রধানমন্ত্রীর মানহানি: লক্ষ্মীপুরে শ্রমিকশক্তির নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৩

বাংলাদেশে দুই প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি

১৪

মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া

১৫

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমেনি বরং প্রকৃত সমস্যা আড়াল হয়েছে : সিপিডি

১৬

হাসপাতালে ফজলে করিম, পেছাল অভিযোগ গঠন শুনানি

১৭

আর্জেন্টিনাকে চাপে রাখছে যে প্রতিপক্ষ!

১৮

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

১৯

ঈদযাত্রায় ভোগান্তি, পাটুরিয়া রুটে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

২০