MNB News
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনেত্রী দীপা খন্দকারের এই কি অবস্থা 

প্রথম দেখায় চিনতে একটু বেগ পেতে হয়। রুক্ষ-এলোমেলো চুল, মলিন চেহারায় ক্লান্তি, পরনে পুরনো সাদামাটা শাড়ি। একটু খেয়াল করলেই বোঝা যায়, তিনি আসলে অভিনেত্রী দীপা খন্দকার।

টিভিতে তার দীর্ঘ ক্যারিয়ার। গল্পের প্রয়োজনে নানা চরিত্রেই হাজির হন সুদর্শনা এ অভিনেত্রী। তবে এবার বেশ আলাদা রূপেই দেখা দিলেন তিনি।

জানা গেছে, এটি আসলে তার নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এর দৃশ্য।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপা নিজেই ছবিটি প্রকাশ করেছেন। সঙ্গে জানান, এই সিরিজটি প্রচারিত হবে প্রতি সোম ও মঙ্গলবার, দুপুর ১টায়, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

এদিকে দীপাকে এমন ব্যতিক্রম রূপে দেখে অবাক তার অনুসারীরা। নাটকটিও দেখার আগ্রহ প্রকাশ করছেন অনেকে। এরই মধ্যে আজ দুপুরে এসেছে সিরিজটির প্রথম পর্ব। তাতে দর্শকের আগ্রহও মন্দ নয়।

নিজের গল্প ও চিত্রনাট্যে ‘কর্মফল’ পরিচালনা করেছেন মহিন খান। এতে দীপার সঙ্গে আরো অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, দিলারা জামান, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

১

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

২

গাড়ি চালকসহ সন্দীপের সাবেক এমপি মিতা রিমান্ডে

৩

ডাক্তার দেখাতে বের হয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী আহত

৪

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

৫

‘কোচ-অধিনায়ককে সাইজ’ করার বক্তব্য সারোয়ারের, ব্যবস্থা নেবে বিসিবি

৬

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

৭

মা আর নেই : রানি মুখার্জি

৮

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

৯

আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

১০

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি

১১

ফুটবলে দল হিসেবে মেসির শেষ প্রতিপক্ষ বেনিন কেমন?

১২

ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

১৩

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে : শায়খ সুদাইস

১৪

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

১৫

ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৬

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

প্রথম ধাপ- রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

১৮

আমজাদের সংগ্রহশালায় শত বছরের দুর্লভ গ্রামোফোন

১৯

মীর শাহে আলমের সই জাল করার অভিযোগে নারী গ্রেপ্তার

২০