admin
১৮ নভেম্বর ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে তেলিহাটি ইউপির তিন সংরক্ষিত নারী সদস্যের বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের তিন জন নারী জনপ্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে ফুল দিয়ে বরণ করে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।

যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা হলেন—শিল্পী আক্তার (১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য), খাদিজা (৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য) এবং সুলতানা পারভীন (৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য)।

যোগদান অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের অস্থির রাজনৈতিক পরিবেশে বিএনপির প্রতি মানুষের বিশ্বাস দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের দলে যোগদান বিএনপির চলমান আন্দোলন ও গণতান্ত্রিক প্রচেষ্টাকে আরও শক্ত ভিত্তি দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নতুনভাবে দলে আসা তিন জনপ্রতিনিধি জানান, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য, জনসেবায় অনিয়ম এবং জনগণের মতামতকে উপেক্ষা করার পরিবেশ তৈরি হওয়ায় তারা বিকল্প গণতান্ত্রিক অবস্থানের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ নাটোরের আম চাষিরা

আইনি বিপাকে পড়লেন সানি লিওন

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

রোনালদোকে ‘অন্যতম সেরা’ ফুটবলার বললেন মেসি

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১০

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

১১

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১২

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

১৩

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

১৪

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

১৫

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

১৬

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

১৭

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

১৮

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

১৯

প্রধানমন্ত্রীর মানহানি: লক্ষ্মীপুরে শ্রমিকশক্তির নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২০