MNB News
১৪ মে ২০২৬, ১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে এই জানাজা সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দলমতের ঊর্ধ্বে গিয়ে তার রাজনৈতিক ও সামাজিক ভূমিকার কথা চট্টগ্রামের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের মীরসরাই আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ এবং ২০১৪ মেয়াদে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে মাইনিং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন লাহোরে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করেন। ১৯৭০ সালে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত বছর চব্বিশের গণ-আন্দোলনের পর ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের আগস্টে গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। গত বুধবার (১৩ মে) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪২ বছর পর পাকিস্তান থেকে নিজ গ্রামে ফিরলেন রায়পুরের নুরু মিয়া কাজী

মাঠে অশ্রুসিক্ত রোনালদো, জানা গেল কারণ

স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ নাটোরের আম চাষিরা

আইনি বিপাকে পড়লেন সানি লিওন

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

রোনালদোকে ‘অন্যতম সেরা’ ফুটবলার বললেন মেসি

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

১০

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

১১

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১২

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

১৩

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১৪

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

১৫

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

১৬

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

১৭

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

১৮

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

১৯

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

২০