MNB News
১০ জুন ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বস্তিতে বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। 

বুধবার (১০ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ডের একটি বস্তিতে হামলা হয়েছে। এতে আরও নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্লিভল্যান্ডের একটি পেট্রোল স্টেশনের কাছে একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনেরও বেশি সন্দেহভাজনকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। 

এতে বলা হয়েছে, অভিযুক্তরা একাধিক পথে বস্তিটিতে প্রবেশ করে। তারা এলাকাটি পার হওয়ার সময় একাধিক স্থানে বাসিন্দা ও জনগোষ্ঠীর ওপর গুলিবর্ষণ করে একই গাড়িতে করে পালিয়ে যায়।

বিবিসি বলছে, বিশ্বের সর্বোচ্চ হত্যাকাণ্ডপ্রবণ এলাকার মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন নিহত হয়। এ দেশে বস্তিতে গোলাগুলি খুবই সাধারণ ঘটনা। এসব ঘটনার পেছনে গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত বিবাদের সম্পৃক্ততা দেখা যায়। 

স্থানীয় পুলিশ বিভাগ বলছে, মঙ্গলবার স্থানীয় সময় ১১টা ১০ মিনিটে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহতদের জন্য জরুরি চিকিৎসা পরিষেবাও মোতায়েন করা হয়েছিল।

পুলিশ বলছে, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হয়েছেন। এছাড়া হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গিয়েছেন। আর গুলিবিদ্ধ হয়ে আহত অন্তত নয়জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

এর আগে গত বছর জোহানেসবার্গের একটি পানশালায় বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছিলেন।

সাউথ আফ্রিকান গান ওনার্স অ্যাসোসিয়েশনের এক পরিসংখ্যনে বলা হয়েছে, দেশটিতে প্রায় ত্রিশ লাখ বৈধভাবে আগ্নেয়াস্ত্র এবং প্রায় সমসংখ্যক লাইসেন্সবিহীন অস্ত্র রয়েছে।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

গরু চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, একজনের মৃত্যু

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি : ১৩ তিউনিস অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ

আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না চট্টগ্রাম মেডিকেলে, রোগীদের ভোগান্তি

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

১০

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

১১

ডাবের দামে ‘ডাবল সেঞ্চুরি’, ক্ষোভে ফুসছেন ভোক্তা

১২

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

১৪

টপ এন্ড টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

১৫

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৬

বেলজিয়ামে পয়ঃনিষ্কাশনের নালা খোঁড়ার সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ

১৭

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার রায় যেকোনো দিন

১৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৯

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

২০