MNB News
৬ মে ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের ভূয়সী প্রশংসায় সাবিলা নূর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার। টিজার মুক্তির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে উন্মাদনা। এর মাঝে আলাদাভাবে নজর কেড়েছে সিনেমাটির নায়িকা সাবিলা নূরের আবেগঘন এক বার্তা।

সিনেমাটির টিজারের কোলাজ ছবি শেয়ার করে নিজের মুগ্ধতা প্রকাশ করতে ভুলেননি অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের লুক ও কাজের প্রশংসা করে সাবিলা বলেন, ‘এত বিশাল এবং স্মরণীয় একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’

সুপারস্টার শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা শেয়ার করে সাবিলা আরও বলেন,‘শাকিব খান মানুষ হিসেবে আপনি অনন্য। আপনার কাজের প্রতি একাগ্রতা এবং আপনার তৈরি করা ইতিহাস নিজের পরিচয় নিজেই দেয়। বিশেষ কিছু একটার সাথে যুক্ত থাকতে পেরে আমি অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞ।’

১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে শাকিব খানকে দেখা গেছে একদমই ভিন্ন ও বিধ্বংসী লুকে। কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন সবখানেই নিজের মেগাস্টার ইমেজের জানান দিয়েছেন তিনি।

টিজার দেখে বুঝা যাচ্ছে, দর্শক এবার পেতে যাচ্ছে গান, উন্মাদনা আর বিনোদনের এক ভিন্ন স্বাদ। মূলত একজন রকস্টারের জীবন ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার।

এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ নাটোরের আম চাষিরা

আইনি বিপাকে পড়লেন সানি লিওন

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

রোনালদোকে ‘অন্যতম সেরা’ ফুটবলার বললেন মেসি

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১০

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

১১

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১২

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

১৩

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

১৪

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

১৫

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

১৬

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

১৭

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

১৮

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

১৯

প্রধানমন্ত্রীর মানহানি: লক্ষ্মীপুরে শ্রমিকশক্তির নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২০