MNB News
২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ ও ভাষণ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন তিনি

এদিন বিমানে ওঠার আগে তাদের দেশটির সামরিক বাহিনী সম্মান প্রদর্শন করে।

এদিকে ইরানি প্রেসিডেন্টকে ভিসা দিলেও; তার মিডিয়া টিমের অনেককে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। আর এ বিষয়টিকে শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে অভিহিত করেছে তেহরান।

ইরানের প্রেসিডেন্টের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন।

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। মার্কিনিদের সঙ্গে ইরান এখনো যুদ্ধে লিপ্ত আছে। ধারণা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্টের বক্তব্যে এ যুদ্ধই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।

ইরানের প্রেসিডেন্টের মিডিয়া টিমের মহাপরিচালক হাবিবুল্লাহ আব্বাসি বার্তাসংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, যাওয়া-আসাসহ পেজেশকিয়ানের সফরটি মোট পাঁচদিনের হবে।

এছাড়া নিউইয়র্কে অবস্থানকালে পেজেশকিয়ান জাতিসংঘের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন আব্বাসি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্টের মিডিয়া টিমের সদস্যদের ভিসা না দেওয়ার ঘটনাটি ঘটল; বিশেষ করে হরমুজ প্রণালিতে—যা জ্বালানি ও পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি কৌশলগত জলপথ—চলাচল সংক্রান্ত মতপার্থক্যের জেরে উভয় পক্ষের মধ্যকার আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে।

আজ মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্টের বক্তব্যের মাধ্যমে সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বনেতা হিসেবে বক্তব্য রাখবেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য দেশের নেতারা কথা বলবেন।

সূত্র: ডিআরএম নিউজ

মন্তব্য করুন