MNB News
৭ মে ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩০ বছর বয়সেই অবসরের ঘোষণা জার্মান ডিফেন্ডারের

চলতি মৌসুম শেষেই বরুসিয়া ডর্টমুন্ডের জার্মান ডিফেন্ডার নিকলাস সুয়েল পেশাদার ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তারা বয়সটা এখনও সবে ৩০ বছর। তবে জার্মানির হয়ে ৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফুটবলার আরও বড় চোট থেকে বাঁচার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সুয়েল ২০১৭ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পূর্বে ক্যারিয়ারের শুরুটা করেছিলেন হফেনহাইম ক্লাবে। এরপর বাভারিয়ানদের হয়ে পাঁচবার বুন্দেস লিগা এবং ২০২০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। পরে ২০২২ সালে ডর্টমুন্ডে যোগ দেন সুয়েল।

বৃহস্পতিবার স্পেইলম্যাচার নামের এক পডকাস্ট অনুষ্ঠানে এই ডিফেন্ডার জানান, গত মাসে হফেনহাইমের বিপক্ষে ডর্টমুন্ডের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই ডিফেন্ডার। সুয়েলের মতে, ‘যখন পরদিন আমি এমআরআই করাতে যাই এবং সুসংবাদ (সেটি অ্যান্টারিওর ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএলে) পাই, আমার কাছে ১০০০ শতাংশ নিশ্চয়তা আসে যে এটি শেষ হতে যাচ্ছে।’

‘জীবনে এগিয়ে যাওয়ার চেয়ে অন্য কোনো খারাপ বিষয়ই আমি কল্পনা করতে পারি না, স্বাধীন হওয়া, ছুটি কাটানো, শিশুদের সঙ্গে সময় ‍উপভোগের মতো বিষয়। এসবের মাঝেই আমাকে তৃতীয়বারের মতো ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে হয়েছিল’, আরও যোগ করেন সুয়েল। চতুর্থবার এসিএল চোটে পড়তে হয়নি দেখে স্বস্তির নিঃশ্বাস তার কণ্ঠে।

এবারের বুন্দেস লিগায় ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে ডর্টমুন্ড। তাদের চেয়ে ১৬ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা উদযাপন নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। যদিও এখনও উভয়েরই ২ ম্যাচ বাকি। ফ্রাঙ্কফুর্ট এবং ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৬ মে শেষ হবে ডর্টমুন্ডের এবারের মৌসুম, একইসঙ্গে ইতি ঘটবে সুয়েলের ক্যারিয়ারের।

এস/

 

মন্তব্য করুন