MNB News
৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টুর্নামেন্টের সময়সূচি বদলানোর ঘটনা নতুন নয়। কখনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা, কখনো অন্য লিগের সঙ্গে সূচির সংঘাত—নানা কারণেই বদলাতে হয় আয়োজনের সময়। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ক্ষেত্রেও এবার তেমনই একটি পরিবর্তনের আলোচনা চলছে। তবে কারণটা একটু আলাদা। ক্রিকেট নয়, বিজ্ঞাপনের বাজারের সঙ্গে তাল মেলাতেই পিএসএলের সময় এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে।

লন্ডনে অনুষ্ঠিত পিএসএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আট ফ্র্যাঞ্চাইজির মালিকরা আগামী বছরের জানুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এই প্রস্তাব দিয়েছে পিএসএলের মিডিয়া স্বত্বাধিকারী ওয়ালি টেকনোলজিস।

এর পেছনে মূল যুক্তি বিজ্ঞাপনের বাজার। রমজানের পর এপ্রিল-মে মাসে বিভিন্ন কোম্পানির বিপণন ও টেলিভিশন বিজ্ঞাপনের বাজেট অনেকটাই শেষ হয়ে যায়। ফলে ওই সময়ে বিজ্ঞাপন থেকে প্রত্যাশিত আয় পাওয়া কঠিন। বছরের শুরুতে পিএসএল আয়োজন করা গেলে সেই বাজারের সুবিধা নেওয়া সম্ভব হবে বলে মনে করছে ওয়ালি।

তবে সময় বদলালেই যে সব সমস্যার সমাধান হবে, তা নয়। বরং প্রস্তাবিত জানুয়ারি উইন্ডো নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর উদ্বেগও আছে। টুর্নামেন্ট যে সময়েই হোক, ফ্র্যাঞ্চাইজিদের প্রাপ্য সম্প্রচার রাজস্ব পুরোপুরি পরিশোধ করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। টিভি স্বত্ব থেকে আশানুরূপ আর্থিক আয় না হওয়ায় ওয়ালির বিজ্ঞাপন বাজেট নিয়েও মালিকদের মধ্যে উদ্বেগ আছে।

পিএসএলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের চুক্তি অনুযায়ী, আটটি দল কেন্দ্রীয় রাজস্ব তহবিল থেকে সম্প্রচার রাজস্বের ৯৫ শতাংশ পেয়ে থাকে। ফলে সম্প্রচার আয় ও তার বণ্টন নিয়ে অনিশ্চয়তা থাকলে সময় পরিবর্তনের সিদ্ধান্তও সহজ হবে না।

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিএসএলের প্রথম নয়টি আসর অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি-মার্চে। কিন্তু ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে গত দুই মৌসুমে টুর্নামেন্ট পিছিয়ে এপ্রিল-মে মাসে নিতে হয়েছে। তাতে পিএসএলকে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের সঙ্গে একই সময়ে আয়োজন করতে হয়েছে।

ক্রিকেটারদের পাওয়া নিয়েই শুধু চিন্তা নয়, জানুয়ারির আবহাওয়াও পিসিবির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জানুয়ারি ও ফেব্রুয়ারি পাঞ্জাবে সাধারণত তীব্র শীতের সময়। অথচ পিএসএলের চারটি মূল ভেন্যুর তিনটিই—লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডি এই অঞ্চলে।

পিএসএলের সময় পরিবর্তনের আলোচনা ছাড়াও লিগকে ক্রিকেটের গণ্ডির বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছে গভর্নিং কাউন্সিল। ওয়ালি টেকনোলজিস ২০২৯ সাল পর্যন্ত পাকিস্তানে পিএসএলের সম্প্রচার ও ডিজিটাল স্বত্বের মালিক। ২০২৬ সংস্করণের আন্তর্জাতিক মিডিয়া স্বত্বও তাদের হাতে ছিল। এ বছর যুক্ত হওয়া দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির একটির মালিকানাও ওয়ালির।

গভর্নিং কাউন্সিল বছরজুড়ে পিএসএলের পরিধি বাড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখছে। এর মধ্যে পাকিস্তানের দ্রুত বেড়ে ওঠা ই-স্পোর্টস বাজারে প্রবেশের বিষয়টিও আলোচনায় এসেছে।

এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

খুলনায় বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

জাবিতে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

গ্রাম বাঁচাতে ৫০ লাখ টাকায় বাঁধ দিচ্ছেন আমেরিকা প্রবাসী ইমরান

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

১০

বাবার জমি বিক্রি করে গিয়েছিলেন লেবানন, ফিরলেন লাশ হয়ে

১১

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

১২

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৩

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

১৫

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

১৭

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

১৮

একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে

১৯

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

২০