MNB News
২৭ নভেম্বর ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএলে ২৫০ ক্রিকেটার প্রস্তুত দ্যুতি ছড়াতে বাজেটেও নতুন মাত্রা!

নিলাম নিয়ে ছিল ধোয়াশা, একাধিকবার পিছানো হয়েছে তারিখ। তবে এবার নির্দিষ্ট তারিখে উপনীত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএলের নিলামের জন্য এবার তারিখ করা হয়েছে চুড়ান্ত। একই সাথে চুড়ান্ত হয়েছে বিদেশির তালিকাও। এবার বিপিএল নিলামে থাকছেন ২৫০ জন বিদেশি ক্রিকেটার।

বুধবার (২৬ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বিপিএল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬ দল নিয়ে হবে এবারের বিপিএল। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। যাদের নাম হবে নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএল নিলামের আগে অন্তত একজন সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। ৪ বিদেশি ক্রিকেটারের জন্য মোট ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো। নিলাম শেষে অবশ্য নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।

বিদেশি ক্রিকেটার: ২৫০ জনের তালিকা ও বাজেট এবারের নিলামে প্রায় ২৫০ জন বিদেশি ক্রিকেটারকে ৫টি ক্যাটাগরিতে ভাগ করেছে বিসিবি।

‘এ’ ক্যাটাগরি: ভিত্তিমূল্য ৩৫ হাজার মার্কিন ডলার। ‘বি’ ক্যাটাগরি: ভিত্তিমূল্য ২৬ হাজার মার্কিন ডলার। অন্যান্য: ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ২০ থেকে ১৫ হাজার ডলারের মধ্যে। নিলামে ডাকার সময় প্রতি ডাকে ১ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত দাম বাড়তে পারে। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতেই হবে এবং বিদেশি কোটায় ন্যূনতম ৩.৫ লাখ ডলার খরচ করা বাধ্যতামূলক। এছাড়া সরাসরি চুক্তিতে সর্বোচ্চ দুজন বিদেশি নেওয়া যাবে।

দেশি ক্রিকেটার: ক্যাটাগরি ও ভিত্তিমূল্য দেশি ক্রিকেটারদের ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা এবং সর্বনিম্ন ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১১ লাখ টাকা।

এ: ৫০ লাখ টাকা
বি: ৩৫ লাখ টাকা
সি: ২২ লাখ টাকা
ডি: ১৮ লাখ টাকা
ই: ১৪ লাখ টাকা
এফ: ১১ লাখ টাকা

দেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৪.৫ কোটি টাকা খরচ করতে পারবে (সরাসরি চুক্তিবদ্ধ দুজন বাদে)। নিলাম থেকে ‘এ’ ক্যাটাগরির অন্তত ১ জন, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ থেকে ৩ জন করে এবং ‘ই’ থেকে কমপক্ষে ২ জন খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক। তবে ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছামতো খেলোয়াড় নেওয়া যাবে।

বাজেট ক্যাপ ও সরাসরি চুক্তি দেশি ও বিদেশি মিলিয়ে একটি দল খেলোয়াড়দের পেছনে সর্বোচ্চ ৯ কোটি টাকা ব্যয় করতে পারবে। সরাসরি চুক্তির নিয়মে বলা হয়েছে, একটি দল সর্বোচ্চ দুজন দেশি ও দুজন বিদেশি খেলোয়াড়কে ড্রাফটের বাইরে রেখে সই করাতে পারবে। তবে শর্ত হলো—সরাসরি চুক্তিতে অন্তত একজন দেশি ও একজন বিদেশি থাকতেই হবে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর। তার আগে ৩০ নভেম্বরের নিলামে কোন দল কতটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে শক্তিশালী স্কোয়াড গড়তে পারে, সেটাই এখন দেখার বিষয়।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০