MNB News
২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

সিএনএন, পলিটিকো ও এমএস নাউ নামে তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ নিষেধাজ্ঞার পর এসব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রেস পাসও বাতিল করে হোয়াইট হাউজ।

এর প্রতিবাদ হিসেবে দেশটির টিভি চ্যানেলগুলো ট্রাম্পের হোয়াইট হাউজের বক্তব্য বয়কট করছে। আর এমন দ্বন্দ্বের মধ্যেই প্রেসিডেন্টের দপ্তর ‘ট্রাম্প টিভি’ নামে একটি ইউটিউবভিত্তিক চ্যানেল চালু করেছে। যেখানে ট্রাম্পের বক্তব্য এবং তার অর্জনগুলো প্রচার করা হবে। আর এটি দিনরাত ২৪ ঘণ্টা চলবে।

এদিকে সিএনএনসহ যেসব সংবাদমাধ্যমের প্রেস পাস বাতিল করা হয়েছে সেগুলোর পক্ষে সাফাই গেয়েছে ট্রাম্প প্রশাসন। তারা বলেছে, সংবিধানে স্বাধীন সাংবাদিকতার অধিকার দেওয়া হয়েছে। সাংবাদিক ও টিভি চ্যানেলগুলো চাইলে যা খুশি তাই প্রচার করতে পারবে। কিন্তু তার অর্থ এই নয় যে, টিভি চ্যানেলগুলোকে স্থায়ী প্রেস পাস দেওয়া হবে, ব্রিফিং রুমে আসন দেওয়া হবে এবং প্রেসিডেন্টের প্রেস ব্রিফিংয়ে অংশ নিতে দেওয়া হবে।

ট্রাম্প গত সপ্তাহে অভিযোগ করেন সিএনএনসহ কিছু সংবাদমাধ্যম মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচার করছে। এ সময় তিনি এসব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলেন।

ট্রাম্পের প্রশাসন এ নিষেধাজ্ঞার পক্ষে সাফাই গেয়ে আরও বলেছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে জো বাইডেন সবাই তাদের আমলে এমন নিষেধাজ্ঞা দিয়েছেন। তারা বলেছে, শত্রুভাবাপন্ন কোনো সংবাদমাধ্যমকে হোয়াইট হাউজে প্রবেশ করতে দিতে কোনো সরকার বা প্রেসিডেন্ট বাধ্য নয়।

ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে সংবাদমাধ্যমগুলো। এর জবাবে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, এগুলো ভুয়া মিডিয়া। যাদের মিথ্যা সংবাদ জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

১

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

২

গাড়ি চালকসহ সন্দীপের সাবেক এমপি মিতা রিমান্ডে

৩

ডাক্তার দেখাতে বের হয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী আহত

৪

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

৫

‘কোচ-অধিনায়ককে সাইজ’ করার বক্তব্য সারোয়ারের, ব্যবস্থা নেবে বিসিবি

৬

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

৭

মা আর নেই : রানি মুখার্জি

৮

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

৯

আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

১০

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি

১১

ফুটবলে দল হিসেবে মেসির শেষ প্রতিপক্ষ বেনিন কেমন?

১২

ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

১৩

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে : শায়খ সুদাইস

১৪

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

১৫

ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৬

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

প্রথম ধাপ- রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

১৮

আমজাদের সংগ্রহশালায় শত বছরের দুর্লভ গ্রামোফোন

১৯

মীর শাহে আলমের সই জাল করার অভিযোগে নারী গ্রেপ্তার

২০