Md Jahir Rayhan
৯ ডিসেম্বর ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনী উঠান বৈঠকে স্ট্রোক করে মারা গেলেন বিএনপি নেতা

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোক করে হারুনুর রশীদ (৬৩) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের রাজিবপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে ঘটনাটি ঘটে।

হারুনুর রশীদ সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় রাজিবপুর নোয়া বাড়ির বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন।

তার মৃত্যুতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। তারা হারুনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার ১৩নং ওয়ার্ডে আব্দুল কাদের হাজি বাড়ি এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মহিলাদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেন। সেখান সভা চলাকালীন বিএনপি নেতা হারুন হঠাৎ স্ট্রোক করেন। সেখান থেকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হারুন বিএনপির প্রবীণ নেতা। দলের প্রতি তার অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা তার পরিবারের পাশে রয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

রূপপুরে রাশিয়ার বিজয় দিবস উদযাপন

পরীক্ষা বন্ধ করে ব্যবসায়ী সমিতির ভোট, ফিরে গেলো শিক্ষার্থীরা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

আর বাকি ৩৩ দিন : পোল্যান্ডের সোনালি অধ্যায়

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে হতাহতদের পরিচয় শনাক্ত

স্পেনগামী প্রমোদতরীতে হান্টা ভাইরাসের হানা, মৃত ৩

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

১০

কাজের গুণগত মান নিশ্চিতের উদ্যোগ রাজউকের

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হত্যা, যুবকের যাবজ্জীবন

১২

‘খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে’

১৩

কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে হট্টগোল

১৪

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

১৫

যুদ্ধের মধ্যেও এমিরেটসের রেকর্ড মুনাফা

১৬

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস

১৭

৩০ বছর বয়সেই অবসরের ঘোষণা জার্মান ডিফেন্ডারের

১৮

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

২০