admin
২০ নভেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজস্ব আদায় বেড়েছে ১৫.৫৪%, তবুও লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে এনবিআর

চলতি অর্থবছরের প্রথম চার মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মোট রাজস্ব আদায় গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এখনও প্রায় ১৭ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআরের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, চলতি চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ দশমিক ৭ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে তিন উৎস থেকে—

  • শুল্ক (আমদানি-রপ্তানি): ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা

  • মূসক (ভ্যাট): ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা

  • আয়কর ও ভ্রমণ কর: ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা

তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে মূসকে ২৪ দশমিক ৭৮ শতাংশ। শুল্কে প্রবৃদ্ধি ৪ দশমিক ৫৩ শতাংশ এবং আয়করে ১৬ দশমিক ১১ শতাংশ হলেও কোনো ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

অক্টোবর একক মাসে রাজস্ব আদায় দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭৩ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেশি। এ মাসে শুল্ক খাতে ১৬ দশমিক ০৯ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেলেও ভ্যাটে ১০ দশমিক ৭৬ শতাংশ ও আয়করে ৯ দশমিক ৯৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে শুধু এনবিআরের মাধ্যমেই আদায়ের লক্ষ্য ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, বাকিটা অন্যান্য উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

১

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

২

গাড়ি চালকসহ সন্দীপের সাবেক এমপি মিতা রিমান্ডে

৩

ডাক্তার দেখাতে বের হয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী আহত

৪

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

৫

‘কোচ-অধিনায়ককে সাইজ’ করার বক্তব্য সারোয়ারের, ব্যবস্থা নেবে বিসিবি

৬

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

৭

মা আর নেই : রানি মুখার্জি

৮

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

৯

আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

১০

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি

১১

ফুটবলে দল হিসেবে মেসির শেষ প্রতিপক্ষ বেনিন কেমন?

১২

ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

১৩

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে : শায়খ সুদাইস

১৪

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

১৫

ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৬

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

প্রথম ধাপ- রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

১৮

আমজাদের সংগ্রহশালায় শত বছরের দুর্লভ গ্রামোফোন

১৯

মীর শাহে আলমের সই জাল করার অভিযোগে নারী গ্রেপ্তার

২০