MNB News
১৭ আগস্ট ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেলজিয়ামে পয়ঃনিষ্কাশনের নালা খোঁড়ার সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ

বেলজিয়ামে পয়ঃনিষ্কাশনের নালা নির্মাণের জন্য মাটি খননের সময় প্রায় ৯ মিলিয়ন ইউরো বা ১২৭ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও মূল্যবান প্রাচীন মুদ্রার সন্ধান মিলেছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

গার্ডিয়ানের প্রতিবেদেন অনুসারে, রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেন্ট-গিলিস-ডেন্ডারমন্ডে এলাকায় নালা লাইনের পুরোনো পাইপ বদলের কাজ চলছিল। সেখানে গ্রীষ্মকালীন কর্মী হিসেবে কাজ করছিলেন ১৮ বছর বয়সী তরুণ কোবে। কাজের সময় তিনিই প্রথম মাটির নিচে থাকা স্বর্ণের সন্ধান পান।

বেলজিয়ামের টেলিভিশন নেটওয়ার্ক ভিটিএমকে কোবে জানান, প্রথমে মাটিতে কয়েকটি মুদ্রা দেখতে পেয়েছিলেন তিনি এবং প্রাথমিকভাবে তিনি ও তার সহকর্মীরা ভেবেছিলেন, সেগুলো এক ইউরোর মুদ্রা। পরে একটি স্বর্ণের বার দেখতে পান তারা। এরপর আরও খনন করে বিপুল পরিমাণ স্বর্ণের মুদ্রা, স্বর্ণের টুকরা এবং নম্বরযুক্ত স্বর্ণের বার পাওয়া যায়।

স্বর্ণের বারগুলো একটি ব্যাগের মধ্যে রাখা ছিল এবং ব্যাগটি সেন্ট-গিলিস-ডেন্ডারমন্ডের একটি পুরোনো ভবনের ভূগর্ভস্থ কক্ষের ইট দিয়ে বন্ধ করা দেয়ালের ভেতরে লুকানো ছিল

ওই ভবনটি উনিশ শতকের শেষ দিকে মদ ব্যবসায়ী থিওফিলাস ভ্যান অ্যাশের জন্য নির্মাণ করা হয়েছিল। সেখানে ১৮৯৯ সালে ভবনটিতে মদ উৎপাদন শুরু হয় এবং ১৯৭০ সালে তা বন্ধ হয়ে যায়।

বর্তমানে পুরোনো ভবনটি সংস্কার করে কার্যালয় ও আবাসন তৈরির কাজ চলছে। নির্মাণকাজের সময় বিপুল স্বর্ণ ও মূল্যবান মুদ্রার সন্ধান পাওয়ার পর কর্তৃপক্ষ দ্রুত পুরো এলাকা নিরাপত্তা জারি করে।

পরে উদ্ধার করা স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ব্রাসেলসের একটি নিরাপদ স্থানে নিয়ে রাখা হয়। এসব সম্পদের উৎস ও প্রকৃত মালিকানা নির্ধারণে এখন তদন্ত চলছে।

পূর্ব ফ্লান্ডারসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, স্বর্ণগুলো চুরি করা হয়েছিল কি না কিংবা কোনো অপরাধের সঙ্গে এগুলোর সম্পর্ক রয়েছে কি না, তা প্রথমে যাচাই করা হবে। তারপর সম্পদের বৈধ মালিকানা নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হতে পারে।

সম্ভাব্য দাবিদার হিসেবে ভবনটির মালিকপক্ষ, নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ভ্যান অ্যাশে পরিবারের উত্তরসূরিদের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

বেলজিয়ামের আইন অনুযায়ী, প্রকৃত মালিকের দাবির জন্য পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই সময়ের মধ্যে বৈধ দাবিদার পাওয়া গেলে সম্পদের মালিকানা নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে ১৮ বছর বয়সী কোবে আশা করছেন, এত বড় সম্পদের ভাণ্ডার খুঁজে পাওয়ার জন্য তিনি ও তাঁর সহকর্মীরা কোনো পুরস্কার বা সন্ধানকারীর সম্মানী পেতে পারেন।

সূত্র : দ্য গার্ডিয়ান, এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

গরু চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, একজনের মৃত্যু

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি : ১৩ তিউনিস অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ

আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না চট্টগ্রাম মেডিকেলে, রোগীদের ভোগান্তি

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

১০

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

১১

ডাবের দামে ‘ডাবল সেঞ্চুরি’, ক্ষোভে ফুসছেন ভোক্তা

১২

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

১৪

টপ এন্ড টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

১৫

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৬

বেলজিয়ামে পয়ঃনিষ্কাশনের নালা খোঁড়ার সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ

১৭

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার রায় যেকোনো দিন

১৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৯

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

২০