MNB News
১৬ আগস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ। অজিদের ঘরের মাঠে তাদের হারিয়ে সিরিজ শুরু করা টাইগাররা বড় চমকই দিয়েছে। তবে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, বাংলাদেশ নিজেদের প্রমাণ করেছে এবং পরিশ্রম করেই প্রাপ্যটুকু বুঝে নিয়েছে।

ডারউইন টেস্ট নিয়ে আকাশ চোপড়া বলেন, ‘কখনো কখনো অধিকার ছিনিয়ে নিতে হয়, কারণ চাইলে তো পাওয়া যায় না। এটাই বাংলাদেশের ক্রিকেটের কাহিনী। তারা অস্ট্রেলিয়াকে (তাদের মাটিতে) হারিয়ে একটা পরিস্কার বার্তা দিয়েছে যে ‘আমরাও এই মঞ্চের যোগ্য।’ তোমরা আমাদের ২৩ বছরে একবারও আমন্ত্রণ জানাওনি। কিন্তু যখন আমাদের ডাকলে তখন তোমাদেরকে তোমাদেরই ঘরের মাঠে একদম ধুলোয় মিশিয়ে দিলাম। এটাই বাস্তবতা।’

তিনি আরও যোগ করেন, ‘২০০৩ থেকে ২০২৬ সাল- মাঝে অনেক টেস্ট ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়া এমন একটা দেশ যারা টেস্ট ক্রিকেটকে অনেক বেশি দাম দেয়, ভালোবাসে এবং দাবি করে তারাই টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তোমরা তো বাংলাদেশকে আমন্ত্রণই জানাও না। শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশ আছে যাদের তারা আমন্ত্রণ জানাতে চায় না। এজন্য বাংলাদেশের এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ।’

গত কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিংয়ে ব্যাপকভাবে উন্নতি হয়েছে। দলের কান্ডারি হয়ে উঠেছেন হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেনরা। পূর্ণ শক্তির পেস ইউনিট না থাকার পরও অজিদের ধসিয়ে দিয়েছেন হাসান-তাসকিনরা। আকাশ চোপড়া মনে করেন, বাংলাদেশ গত কয়েক বছরে পেস বোলিংয়ে যে ইনভেস্ট করেছে সেটারই ফল পাচ্ছে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের এই জয়ে সবচেয়ে বেশি অবদান পেসারদের। হাসান-তাসকিনদের আজকের পারফরমার হয়ে ওঠার পেছনের আছে অনেক পরিশ্রম আর অনুশীলনের গল্প। আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে তারা এতদিন পেস বোলিংয়ে যে ইনভেস্ট করেছে সেটারই ফল পাচ্ছে।’

‘বাংলাদেশ দলে এখন আর শুধু দুই-একজন পেসার নেই। পুরো একটা পেস বোলিং অ্যাটাক তৈরি করেছে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম-তাদের কাছে বিকল্পের অভাব নেই। এখানে মনোযোগ দেওয়া ও নিজেদের চিন্তা-ভাবনা পরিবর্তনের ফলে এমন সাফল্য এসেছে।’-যোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

খুলনায় বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

জাবিতে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

গ্রাম বাঁচাতে ৫০ লাখ টাকায় বাঁধ দিচ্ছেন আমেরিকা প্রবাসী ইমরান

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

১০

বাবার জমি বিক্রি করে গিয়েছিলেন লেবানন, ফিরলেন লাশ হয়ে

১১

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

১২

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৩

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

১৫

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

১৭

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

১৮

একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে

১৯

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

২০