MNB News
৩ মে ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কার রসিকতায় অস্বস্তিতে পড়লেন সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান সাধারণত সবসময় হাসিখুশি থাকতেই পছন্দ করেন। তবে এবার এক ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মেজাজ হারাতে দেখা গেল । সম্প্রতি মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘পতি পত্নী অওর ও দো’ সিনেমার ট্রেলার লঞ্চ। সেখানে সিনেমার কলাকুশলী আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বিদের সঙ্গে হাজির ছিলেন সারাও।

তবে অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালকের একটি মন্তব্য ঘিরেই তৈরি হয় চরম অস্বস্তিকর পরিস্থিতি। অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক মজা করে দাবি করেন, তিনি সিনেমার অভিনেতাদের ‘পেছন দিক থেকেও চিনতে পারেন’। রসিকতার ছলে করা এই মন্তব্যটি মোটেও সহজভাবে নিতে পারেননি সারা।

সঞ্চালকের মুখে এমন কথা শুনেই তার চোখেমুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই মন্তব্য শোনার পর সারা বারবার পাশে থাকা সহ-অভিনেতাদের দিকে তাকাচ্ছিলেন। তার অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল যে, সঞ্চালকের এমন ‘অশোভন’ রসিকতায় তিনি কতটা বিরক্ত ও অস্বস্তিবোধ করছেন।

নেটিজেনদের একাংশ সারার এই প্রতিক্রিয়াক সমর্থন জানিয়েছেন। তাদের মতে, বিনোদনের নামে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এমন ব্যক্তিগত ও কুরুচিপূর্ণ মন্তব্য কাম্য নয়। যদিও সেই মুহূর্তের অস্বস্তি কাটিয়ে পরে অনুষ্ঠানটি স্বাভাবিকভাবেই শেষ হয়।

উল্লেখ্য, ‘পতি পত্নী অওর ও দো’ একটি কমেডি-ড্রামা ঘরানার সিনেমা। যেখানে আয়ুষ্মান খুরানাকে কেন্দ্র করে সম্পর্কের এক জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে সারা আলি খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বি। বর্তমানে ট্রেলারটি প্রশংসা কুড়ালেও সারার সেই ভাইরাল ভিডিওটি নিয়েই চলছে জোর চর্চা।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ নাটোরের আম চাষিরা

আইনি বিপাকে পড়লেন সানি লিওন

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

রোনালদোকে ‘অন্যতম সেরা’ ফুটবলার বললেন মেসি

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১০

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

১১

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১২

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

১৩

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

১৪

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

১৫

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

১৬

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

১৭

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

১৮

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

১৯

প্রধানমন্ত্রীর মানহানি: লক্ষ্মীপুরে শ্রমিকশক্তির নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২০