admin
১৮ নভেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড়পর্দায় অভিষেক তানজিন তিশার

দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের হাত ধরে প্রথমবার বড়পর্দায় আসছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। চলতি বছরের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘সোলজার’–এ দেখা যাবে তাকে নতুন এক চরিত্রে।

সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত হয়েছে তানজিন তিশার প্রথম লুক পোস্টার, যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টারে সাদা স্লিভলেস টপ ও গ্রে–অ্যাশ প্যান্টে তিশাকে দেখা যায় শক্তিশালী ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে পেছনে ফিরে তাকানো অবস্থায়। চারপাশের দাবার গুটি এবং হাতে থাকা ক্যামেরা ইঙ্গিত দিচ্ছে কৌশলী ও নির্ভীক এক নারীর চরিত্ররূপে তাকে দেখা যেতে পারে। এ ধরনের লুকে তাকে আগে কখনো দেখা যায়নি বলেই জানাচ্ছেন ভক্তরা।

সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত এই সিনেমায় শাকিব খান ও তানজিন তিশার পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, ঐশীসহ আরও অনেকে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ ঈদকেন্দ্রিক মুক্তির প্রচলিত ধারা থেকে বেরিয়ে অন্য কোনো সময়ে প্রেক্ষাগৃহে আসবে বলে পরিচালক জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

গরু চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, একজনের মৃত্যু

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি : ১৩ তিউনিস অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ

আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না চট্টগ্রাম মেডিকেলে, রোগীদের ভোগান্তি

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

১০

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

১১

ডাবের দামে ‘ডাবল সেঞ্চুরি’, ক্ষোভে ফুসছেন ভোক্তা

১২

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

১৪

টপ এন্ড টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

১৫

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৬

বেলজিয়ামে পয়ঃনিষ্কাশনের নালা খোঁড়ার সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ

১৭

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার রায় যেকোনো দিন

১৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৯

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

২০