MNB News
৯ মে ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে হতাহতদের পরিচয় শনাক্ত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের পরিচয় মিলেছে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত এক বিজিবি সদস্যসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে লোহাগাড়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ফোর সিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার সদর উপজেলার গোপালপুর গ্রামের চাঁন আলীর ছেলে ও বিজিবি সদস্য নাঈমুল আব্দুল্লাহ জিহান (২১), একই গ্রামের মো. আনোয়ারের ছেলে নাঈম (২২), চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলার টিপ এলাকার বদিউল আলমের স্ত্রী রেহেনা বেগম (৬০) ও ভোলা জেলার মনির আহমদ (২০)।

আহতরা হলেন- মানিকগঞ্জের মো. আলিম (৪৫), কক্সবাজারের করিম উল্লাহ (৪৬), কাউছার (১৪), জান্নাতুল ফেরদৌস (৩৫), ওয়াসিন (৩০), ফারিহা (১৭), ঝিনাইদহের মো. মাসুম (২৩), দ্বীপ দত্ত (৩৫) ও গাজীপুরের মো. সাইফুল (৪২)।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর ও নিচে আটকে পড়া ১০ জনের অধিক যাত্রীকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মং এছেন ও লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এস/

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

গরু চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, একজনের মৃত্যু

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি : ১৩ তিউনিস অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ

আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না চট্টগ্রাম মেডিকেলে, রোগীদের ভোগান্তি

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

১০

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

১১

ডাবের দামে ‘ডাবল সেঞ্চুরি’, ক্ষোভে ফুসছেন ভোক্তা

১২

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

১৪

টপ এন্ড টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

১৫

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৬

বেলজিয়ামে পয়ঃনিষ্কাশনের নালা খোঁড়ার সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ

১৭

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার রায় যেকোনো দিন

১৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৯

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

২০