MNB News
২৪ মে ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কুমিল্লায় আরাফাত হোসেন (৮) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

রোববার (২৪ মে) কুমিল্লা নগরীর শাকতলা মোখলেছিয়া দারুছুন্নাত মোখলেছিয়া দ্বীনিয়া মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত (১৫) শাকতলা উত্তরপাড়া চেয়ারম্যান বাড়ি এলাকার দিনমজুর মো. হোসেনের ছেলে। সে ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রবীণ দেব ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে শাকতলা এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দুপুরে মাদরাসার পুকুরে আরাফাতসহ কয়েকজন ছাত্র গোসল করতে যায়। পরে সে বুকে ব্যথা অনুভব করলে তাকে পাশের মডার্ণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সদর হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে তাকে হত্যা করা হয়েছে দাবি করে চাচা মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমার ভাতিজাকে নির্যাতন করে মারা হয়েছে। মাদরাসার হুজুরেরা এ ঘটনার জন্য দায়ী। আমরা এর বিচার চাই। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

পুলিশ কর্মকর্তা প্রবীণ দেব ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আগামীকাল সকালে তার ময়নাতদন্ত হবে, রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে। তার পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

ঈদযাত্রায় ভোগান্তি, পাটুরিয়া রুটে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ ডাকাত

ট্রেনে উত্তরবঙ্গ রুটে নাজেহাল অবস্থা, ভুগছেন যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ছাড়াল ১৫ কিলোমিটার

জামালপুরে মহাসড়ক অবরোধের প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে

তারেক রহমানসহ বিএনপি নেতারা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন?

১০

ময়মনসিংহে অগ্নিবীনা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, এক ঘণ্টা পর যাত্রা

১১

বৈধ হাটের পাশে রাজধানীতে অবৈধ হাটের ছড়াছড়ি

১২

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

১৪

১১ বছর পর লজ্জার রেকর্ড গড়লেন বুমরাহ

১৫

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৬

ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

১৭

কিভাবে চাপ সামলে নিজেকে শান্ত রাখবেন?

১৮

শাকিব খান বললেন, ‘নো ওয়ান লাভস মি’

১৯

সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে : তথ্যমন্ত্রী

২০