MNB News
২ এপ্রিল ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিখোঁজ লাক্স সুপার স্টার ট্রফি, তদন্তে হারুন-আরেফিন

জমকালো গালা অনুষ্ঠানের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। কিন্তু চূড়ান্ত মূহূর্তের ঠিক কয়েক দিন আগেই বড়সড় এক অঘটনের খবর সামনে এলো। নিখোঁজ হয়েছে এ বছরের বিজয়ীর জন্য নির্ধারিত ‘লাক্স সুপার স্টার’ ট্রফিটি। 

এ বছরের বিজয়ীর প্রতীক হিসেবে ট্রফিটি সম্প্রতি উন্মোচন করা হয়েছিল এবং তা একটি সুরক্ষিত স্থানে রাখা ছিল। তবে নিয়মিত তদারকির সময় আয়োজকদের নজরে আসে যে ট্রফিটি যথাস্থানে নেই। এমন একটি সুরক্ষিত স্থান থেকে কীভাবে ট্রফিটি নিখোঁজ হলো?

 

এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনা করে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। লাক্স বাংলাদেশ নিশ্চিত করেছে যে, এই রহস্যের জট খুলতে এবং হারানো ট্রফিটি উদ্ধারে মাঠে নেমেছেন ওসি হারুন এবং জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ। গালা অনুষ্ঠানের আগেই যাতে ট্রফিটি উদ্ধার করা যায়, সেজন্য তারা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

লাক্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই ঘটনার তদন্তে মাঠে নেমেছেন ওসি হারুন এবং আরেফিন শুভ। গালা অনুষ্ঠানের আগেই ট্রফিটি উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।’

এখন সবার মনে একটাই বড় প্রশ্ন কাঙ্ক্ষিত সেই ট্রফি কি সঠিক সময়ের মধ্যে ফিরে আসবে? নাকি বিজয়ীর মুকুটে পড়বে না সেই সোয়ারোভস্কি ক্রিস্টালের ছোঁয়া? এই রোমাঞ্চকর রহস্যের শেষ দেখতে চোখ রাখতে হবে চ্যানেল আই-এর পর্দায়। আগামী ৩রা এপ্রিল, শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে উন্মোচিত হবে সব জট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

১০

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

১১

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

১২

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

১৩

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

১৪

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

১৫

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১৬

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১৭

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১৮

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৯

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

২০