MNB News
১৮ অক্টোবর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ৫ কিশোর গ্যাং আটক

চাঁদপুর শহরে প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল একদল কিশোর। দেশীয় অস্ত্রশস্ত্র হাতে অবস্থান নেওয়ার সময় যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়ে যায় তারা।

গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) রাতে শহরের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ।

আটকরা হলেন—সোলাইমান আজমান (১৫), রেজওয়ান খান তামিম (১৬), ইসমাইল হোসেন (১৭), রেদোয়ান হোসেন (১৭) ও মিনহাজ খান তানিম (১৭)।

তথ্য অনুসন্ধানে জানা যায়, চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা এ কিশোররা কেউ ছাত্র, কেউ আবার পড়ালেখা ছেড়ে বেকার অবস্থায় রয়েছে। স্থানীয় বিরোধ বা মতবিরোধ দেখা দিলেই তারা দলবদ্ধ হয়ে নতুন গ্যাং গঠন করে এবং সুযোগ পেলে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবির জানান, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় সদর মডেল থানা পুলিশ নাজিরপাড়ায় অভিযান পরিচালনা করে এবং পাঁচ কিশোরকে আটক করে।

এ ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন উর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেন। শনিবার (১৮ অক্টোবর) সকালে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয় এবং আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “চাঁদপুরে শুধু কিশোর গ্যাং নয়, সব ধরনের অপরাধ দমনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক ও কার্যকর ভূমিকা রাখছে।”

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

১০

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

১১

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

১২

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

১৩

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

১৪

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

১৫

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১৬

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১৭

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১৮

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৯

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

২০