১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় মূলত দুপুরের পর থেকে রাত ৯টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে।
তবে এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং স্বল্পমেয়াদি তীব্র বজ্রবৃষ্টির সতর্কতা বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, এ সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সক্রিয়তা সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও।
সংস্থাটি জানায়, বৃষ্টিপাত হবে সীমিত এলাকাজুড়ে, তবে বজ্রসহ দমকা বৃষ্টিপাতের তীব্রতা বেশি হতে পারে এবং এর স্থায়িত্ব হবে স্বল্প সময়ের। ফলে জেলার সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে। এছাড়া, মেঘ দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। দিনের বেলায় মাঝেমধ্যে রোদ দেখা গেলেও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে
আর/