MNB News
১৬ অক্টোবর ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘প্যারোলে মুক্তি পেলে পাক-আফগান উত্তেজনা নিরসনে ভূমিকা রাখতে চান ইমরান খান’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, প্যারোলে মুক্তি পেলে তিনি পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিতে চান।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ব্যারিস্টার গোহার আলি খান।

তিনি বলেন, দেশ ও অঞ্চলের স্থিতিশীলতার জন্য সাবেক প্রধানমন্ত্রী একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে পাক-আফগান সম্পর্ক পুনরুদ্ধারের প্রস্তাব দিয়েছেন।

ইমরান খানের বোন নোরিন নিয়াজিও এ বিষয়ে একমত প্রকাশ করে জানান, আফগান শরণার্থীদের প্রতি ইমরান খানের মানবিক অবস্থান নতুন নয়। বহু বছর ধরে তাদের আশ্রয় দেওয়ার পরও বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তাই এবার তিনি শান্তি প্রতিষ্ঠার একটি কার্যকর ভূমিকা নিতে চান।

এদিকে, কারাবন্দি ইমরান খান মনে করেন, রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেই দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতি ফিরিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, সামরিক উত্তেজনা বা সংঘাত কোনো পক্ষেরই জন্য মঙ্গলজনক নয়—এখন সময় আলোচনার টেবিলে ফিরে যাওয়ার।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

১০

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

১১

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

১২

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

১৩

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

১৪

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

১৫

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১৬

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১৭

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১৮

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৯

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

২০