MNB News
৮ এপ্রিল ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানের এই শিল্পীর সুরেই যেন থামলো যুদ্ধ

যখন চারদিকে যুদ্ধের উত্তেজনা, প্রাণ বিনাশের হুমকি আর সংঘাতের আবহ- তখন এক টুকরো সুর হয়ে উঠতে পারে শান্তির প্রতীক। এমনই এক ব্যতিক্রমী বার্তা দিয়েছেন ইরানের সংগীতশিল্পী আলি ঘামসারি।

তেহরানের কাছে অবস্থিত দামাভান্দ বিদ্যুৎকেন্দ্রের সামনে বসে তিনি বাজিয়েছেন পারস্য শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘তার’। কোনো স্লোগান নয়, কোনো রাজনৈতিক বক্তব্য নয়- একটি চাটাই, আর হাতে পারস্য শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘তার’ নিয়ে বিদ্যুৎকেন্দ্রের সামনে বসে তিনি বাজাতে শুরু করেন শান্ত, ধীর বেদনার্ত সুর। সেই সুরের মাধ্যমে তিনি যেন বলতে চেয়েছেন, ‌‘থামো, শান্ত হও।’

ভিডিওতে দেখা যায়, শিল্প অবকাঠামোর কঠোর পরিবেশের মাঝেও ঘামসারির সুর এক ধরনের কোমলতা ছড়িয়ে দিচ্ছে। এই দৃশ্য দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশ্বজুড়ে অনেকেই তার ভিডিও শেয়ার করে যুদ্ধ থামাতে অনুরোধ জানিয়েছেন বিভিন্ন পক্ষগুলোকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ দিয়ে অনেকে পোস্টও করেছেন।

দামাভান্দ বিদ্যুৎকেন্দ্রটি তেহরানের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। দেশটির বড় অংশের বিদ্যুৎ সরবরাহ করে এটি। সাম্প্রতিক সময়ে এই অবকাঠামোকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই ঘামসারির এই পারফরম্যান্সকে অনেকেই শান্তির প্রতীক হিসেবে দেখছেন।

ভিডিও বার্তায় আলি ঘামসারি বলেন, তিনি চান তার সুর মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিক এবং যেন মানুষের ঘরের আলো নিভে না যায়। তার এই উদ্যোগকে অনেকে কেবল সংগীত নয় বরং এক ধরনের নীরব প্রতিবাদ হিসেবেও ব্যাখ্যা করছেন।

আলি ঘামসারি ইরানের সমসাময়িক সংগীত জগতের একজন পরিচিত নাম। তিনি পারস্য শাস্ত্রীয় সংগীতকে নতুনভাবে উপস্থাপন করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন। তার কাজগুলোতে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ দেখা যায়।
এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

১০

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

১১

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

১২

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

১৩

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

১৪

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

১৫

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১৬

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১৭

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১৮

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৯

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

২০