MNB News
১৮ অক্টোবর ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতিসংঘ উইমেনের শুভেচ্ছাদূত হলেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির এবার নতুন এক দায়িত্বে যুক্ত হয়েছেন। রোমান্টিক চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা এবার নিজেকে নিয়োজিত করলেন মানবিক উদ্যোগে। তিনি সম্প্রতি জাতিসংঘের নারী অধিকার সংস্থা ইউএন উইমেন পাকিস্তান–এর শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হয়েছেন। দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী শিল্পী হিসেবে এই সম্মান পেলেন হানিয়া।

ইউএন উইমেন পাকিস্তানের এক ঘোষণায় বলা হয়, হানিয়া আমির তার জনপ্রিয়তা ও সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে নারীর অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবেন। সংস্থার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়,
“অভিনেত্রী হানিয়া আমির এখন ইউএন উইমেন পাকিস্তানের নতুন শুভেচ্ছাদূত। তিনি দেশের নারী ও মেয়েদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুযোগপূর্ণ ভবিষ্যৎ গড়তে তাঁর কণ্ঠ ও প্ল্যাটফর্ম ব্যবহার করবেন।”

এই সম্মান পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় হানিয়া বলেন,
“আমি বিশ্বাস করি, প্রতিটি নারী ও মেয়ের উচিত ভয় বা বৈষম্য ছাড়াই নিজের স্বপ্ন পূরণ করা। জাতিসংঘ উইমেনের সঙ্গে এই যাত্রায় যুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত।”

পাকিস্তানে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে ইউএন উইমেন দীর্ঘদিন ধরে কাজ করছে। বিশেষ করে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের সহায়তায় সংস্থাটি “সেফ স্পেস” বা নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে, যেখানে নারীরা সন্তানদের যত্ন নেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ, উপার্জন ও মানসিক সহায়তা পাচ্ছেন।

পর্দার ঝলমলে জগৎ ছাড়িয়ে বাস্তব জীবনে এমন মানবিক ভূমিকা রাখায় হানিয়া আমিরকে এখন পাকিস্তানের তরুণ প্রজন্ম দেখছে নতুন প্রেরণার প্রতীক হিসেবে ।

   আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিন্স’ সিনেমার নতুন পোস্টার, আর মাত্র ১৬ দিন!

বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

মেট্রোরেল সেবায় ২০৩৬ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি চায় ডিএমটিসিএল

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে তেলের দাম বাড়ল ১৩ শতাংশ

খামেনিকে হত্যায় ‘৩০টি বোমা’ ফেলা হয়

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

মির্জা আব্বাসের এপিএস হলেন মিজানুর রহমান

১০

প্রতিবেশীর সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল গৃহবধূর

১১

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারে আহত ১৬

১২

মাদ্রাসা বোর্ডে ৮ম শ্রেণিতে বৃত্তি পেল ১১ হাজার ১৮০ শিক্ষার্থী

১৩

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফের নিবন্ধন শুরু

১৪

আলোচিত দীপু হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

১৫

ঋতুপর্ণাদের ফিজিওর খোঁজে বাফুফে

১৬

শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

১৭

রায়পুরে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক পলাতক

১৮

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফারুক

১৯

লুক নিয়ে ট্রলের মুখে নুসরাত ফারিয়া

২০