মেইন নিউজ বিডি
২ নভেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সিএনজিতে আগুন

লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজন হোসেন নামের এক বখাটের বিরুদ্ধে।

শনিবার (২ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সিএনজিচালিত অটোরিকশার মালিক মো. মনিরের ভাষ্যমতে, তার খালাতো বোনকে সুজন হোসেন বিয়ের প্রস্তাব দেয়। বিয়েতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি সিএনজি পুড়িয়ে দেন।

ভুক্তভোগী মনির দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়ির নুর নবীর ছেলে। অভিযুক্ত সুজন পাশের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার সুতার বাড়ির দুলালের ছেলে।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অটোরিকশায় আগুন

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, ‍সুজন দীর্ঘদিন ওই তরুণীকে উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেয়। পরিবার এতে রাজি হয়নি। উত্ত্যক্তের বিষয়ে সুজনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করা হয়। সে সময় মো. মনির তাদের সহযোগিতা করেন। ১৬ অক্টোবর তরুণীর অন্যত্র বিয়ে হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সিএনজিতে আগুন দেন। আগুনে সিএনজির উপরের অংশ পুড়ে যায়।

মনিরের অভিযোগ, সুজন পেট্রোল দিয়ে তার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দেয়। আগুনের বিষয়টি টের পেলে তারা ঘর থেকে বেরিয়ে আসেন। এসময় সহযোগীদের নিয়ে সুজন পালিয়ে যেতে দেখেছেন।

 

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হবে। উত্ত্যক্তের বিষয়ে অভিযোগ করা হয়েছে। বিষয়টা আমার নজরে ছিল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

১০

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

১১

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

১২

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

১৩

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

১৪

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

১৫

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১৬

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১৭

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১৮

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৯

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

২০