Md Jahir Rayhan
১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, প্রাণ গেল ছাত্রদল কর্মীর

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ তাহমিদ উল্লাহ (২৩) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। 

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাহমিদ বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। তিনি বৈষম্যেবিরোধী আন্দোলন সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের উত্তর জেলা সদস্য হয়েছিলেন। সবশেষ তিনি ছাত্রদলের যোগ দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বারইয়ারহাট পৌরসভা এলাকায় সালিশকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারামারিতে গুরুতর আহত হয় তাহমিদ।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জোরারগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে রাতে চমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টার দিকে তাহমিদ উল্লাহর মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, বারৈয়ারহাট বাজারে দুইপক্ষের সংঘর্ষে আহত হয় মোহাম্মদ তাহমিদ উল্লাহ। পরে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

খুলনায় বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

জাবিতে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

গ্রাম বাঁচাতে ৫০ লাখ টাকায় বাঁধ দিচ্ছেন আমেরিকা প্রবাসী ইমরান

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

১০

বাবার জমি বিক্রি করে গিয়েছিলেন লেবানন, ফিরলেন লাশ হয়ে

১১

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

১২

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৩

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

১৫

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

১৭

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

১৮

একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে

১৯

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

২০