Md Jahir Rayhan
১১ ডিসেম্বর ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৪ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৪৯৩ জন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন এবং রংপুর বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ৬ জন রোগী রয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৬.৯ শতাংশ এবং নারী ৩৩.১ শতাংশ। এ দিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৬৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেল মোট ৯৭হাজার ২৫৩ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৬৪ জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

গরু চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, একজনের মৃত্যু

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি : ১৩ তিউনিস অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ

আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না চট্টগ্রাম মেডিকেলে, রোগীদের ভোগান্তি

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

১০

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

১১

ডাবের দামে ‘ডাবল সেঞ্চুরি’, ক্ষোভে ফুসছেন ভোক্তা

১২

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

১৪

টপ এন্ড টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

১৫

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৬

বেলজিয়ামে পয়ঃনিষ্কাশনের নালা খোঁড়ার সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ

১৭

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার রায় যেকোনো দিন

১৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৯

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

২০