MNB News
১৮ নভেম্বর ২০২৫, ৩:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় নাগরিকদের জন্য বড় দুঃসংবাদ!

ভারতীয় নাগরিকদের জন্য বড় দুঃসংবাদ এসেছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরান থেকে। ভারতীয় নাগরিকদের মিথ্যা চাকরির প্রতিশ্রুতি দিয়ে এবং ট্রানজিট সুবিধার নামে ইরানে নিয়ে গিয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশটির সরকার ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা স্থগিত করেছে।

গতকাল সোমবার (১৭ নভেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই তথ্য দেশটির কয়েকটি জাতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ভিসা ছাড়াই ইরানে যাতায়াতের সুযোগকে কিছু দালালচক্র অপব্যবহার করছিল। অনেকে আকর্ষণীয় চাকরি বা অন্য দেশে নেওয়ার নাম করে ভারতীয়দের ইরানে পাঠাত। সেখানে পৌঁছানোর পর অনেককে জিম্মি করে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে।

ইরান সরকার এই পরিস্থিতি বিবেচনায় ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম ২২ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। ওই দিন থেকে ইরানে প্রবেশ বা ট্রানজিট—যেকোনো উদ্দেশ্যে ভারতীয়দের ভিসা নিতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান প্রতারণা রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ইরান ভ্রমণে আগ্রহীদের সতর্ক করে বলা হয়েছে—ভিসামুক্ত ভ্রমণের প্রতিশ্রুতি দেওয়া কোনো এজেন্ট বা দালালের সঙ্গে যোগাযোগ না করতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

১০

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

১১

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

১২

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

১৩

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

১৪

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

১৫

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১৬

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১৭

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১৮

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৯

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

২০