MNB News
২৯ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক জায়গায় হামলা

ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় অভিযানের সময় এক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। গুলিতে আঘাত পাওয়া ওই সৈন্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ‘মধ্যম পর্যায়ের’ বলে উল্লেখ করা হয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে শুক্রবার (২৮ নভেম্বর) এ খবর জানিয়েছে আলজাজিরা।

এর আগে সিরিয়ার বেইত জিন এলাকায় অভিযানে থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনীর আরও ছয় সৈন্য আহত হওয়ার কথা জানিয়েছিল সেনাবাহিনী। ওই এলাকায় ইসরায়েলি হামলাকে সিরিয়ার সরকার যুদ্ধাপরাধ বলে কঠোর নিন্দা করেছে। কিন্তু তাতে পাত্তা দিচ্ছে না দখলদার বাহিনী।

ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক জায়গায় হামলার এই ধারাবাহিকতায় উত্তেজনা আরও বেড়েছে বলে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত। ধারণা করা হচ্ছে, প্রতিক্রিয়ায় বড় ধরনের অভিযান চালাতে পারে ইসরায়েল।

এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর নতুন হামলা, সহায়তা প্রবেশে বাধা এবং সীমাবদ্ধতা আরোপের ঘটনায় ইসরায়েল এখনো ‘গণহত্যা চালিয়ে যাচ্ছে’ বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গত সাত সপ্তাহে ইসরায়েল এটি ৫০০ বারের বেশি লঙ্ঘন করেছে, যার ফলে ৩৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৮৮৯ জন।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

১০

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

১১

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

১২

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

১৩

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

১৪

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

১৫

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১৬

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১৭

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১৮

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৯

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

২০