MNB News
৯ মে ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরীক্ষা বন্ধ করে ব্যবসায়ী সমিতির ভোট, ফিরে গেলো শিক্ষার্থীরা

ফেনীতে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে চলছে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে বন্ধের ঘোষণায় ফিরে যায়। শনিবার (৯ মে) সকালে ফেনী সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ে এ চিত্র দেখা যায়। ভোটগ্রহণের জন্য শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, শনিবার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গনিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। ভোটগ্রহণের জন্য শুক্রবার রাতে রাতে অনলাইনে ও বিদ্যালয়ের গেটে নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করা হয়। স্বল্পসংখ্যক অভিভাবক পরীক্ষা স্থগিতের বিষয়ে জানলেও বেশিরভাগ অভিভাবক ও শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারেনি। তারা নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে স্কুলে যায়। তবে বিদ্যালয়টির ছয়জন শিক্ষক তাদের হাজিরা দিয়েছেন বলে জানা গেছে।

অভিভাবকরা জানান, স্থগিত হওয়া পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে তাও জানায়নি স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে উদ্বেগে পড়েছেন বিদ্যালয়টির কয়েকশ অভিভাবক ও শিক্ষার্থী। ক্ষোভ ও সমালোচনার ঝড় দেখা দিয়েছে জনসাধারণের মাঝেও।

ফেনী সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনা আমিন জানান, সকাল ১০টা পাঁচটি শ্রেণির চার শতাধিক শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়।

অভিভাবক ও শিক্ষার্থীরা কেন্দ্র থেকে ফিরে যাওয়ার ঘটনা স্বীকার করে তিনি বলেন, স্থগিত পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজানে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে ৫ শনিবার বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয় সরকার। এর ধারাবাহিকতায় এদিন জেলার ৫৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি বাদে সব বিদ্যালয়ে গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একই ক্যাম্পাসে থাকা ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন জানান, শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় নির্বাচনের ভেনুর জন্য অনুমতি দেওয়া হয়। প্রাথমিকের হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়া নিয়ে তিনি বলেন, এটি দুঃখজনক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনা আমিন আরও জানান, হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়েছে। ছোট হওয়ার কারণে অনলাইনে প্রচার হলেও কাজে আসেনি।

এ বিষয়ে বক্তব্য জানতে ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম হাজারীর মুঠোফোনে একাধিকার কল দিলেও তারা রিসিভ করেননি।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির এডহক কমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আলাল উদ্দিন আলাল ফেনী জেলা বিএনপির সদস্যসচিব। নির্বাচনে দুইটি প্যানেলের মধ্যে একটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার, সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক হারুন। এ প্যানেলে সহ-সভাপতি প্রার্থী আবদুর রহিম জেলা জামায়াতের সেক্রেটারি। অন্য প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন জিয়া উদ্দিন মিষ্টারের ছোট ভাই নাছির উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ফেনী পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুশফিকুর রহমান পিপুল।

এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

প্রধানমন্ত্রীর মানহানি: লক্ষ্মীপুরে শ্রমিকশক্তির নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাংলাদেশে দুই প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি

মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমেনি বরং প্রকৃত সমস্যা আড়াল হয়েছে : সিপিডি

হাসপাতালে ফজলে করিম, পেছাল অভিযোগ গঠন শুনানি

আর্জেন্টিনাকে চাপে রাখছে যে প্রতিপক্ষ!

১০

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

১১

ঈদযাত্রায় ভোগান্তি, পাটুরিয়া রুটে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ ডাকাত

১৩

ট্রেনে উত্তরবঙ্গ রুটে নাজেহাল অবস্থা, ভুগছেন যাত্রীরা

১৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ছাড়াল ১৫ কিলোমিটার

১৫

জামালপুরে মহাসড়ক অবরোধের প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার

১৬

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

১৭

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে

১৮

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে

১৯

তারেক রহমানসহ বিএনপি নেতারা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন?

২০