MNB News
২৯ নভেম্বর ২০২৫, ২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চলছে তিন ঘণ্টার মক ভোটিং!

রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশন আয়োজিত পরীক্ষামূলক ভোটগ্রহণে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত এই ‘মক ভোটিং’-এ চারটি কক্ষে তিন ঘণ্টায় মোট ২৭২ জন ভোট দেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, একজন ভোটারের পুরো প্রক্রিয়া শেষ করতে সাধারণত এক মিনিটেরও কম সময় লাগছে। ভোট শুরুর প্রথম ঘণ্টায়, অর্থাৎ সকাল ৮টা থেকে ৯টার মধ্যে, ১০৬ জন ভোট দিয়েছেন বলে তিনি তথ্য দেন।

তিনি আরও বলেন, এ মহড়ার জন্য ৫০০ ভোটারের তালিকা করা হয়েছে। আশা করা হচ্ছে দিনের মধ্যে তাদের বেশির ভাগই অংশ নেবেন।

প্রতীকী গণভোটের ব্যালটে থাকা প্রশ্নগুলো সম্পর্কে কিছু ভোটার জানান, বুথে গিয়ে চারটি প্রশ্ন পড়ে বুঝে ভোট দেওয়ার মতো পর্যাপ্ত সময় তারা পাননি। তাদের দাবি, আগেভাগে এসব বিষয়ে কোনো তথ্য বা দিকনির্দেশনাও দেওয়া হয়নি।

প্রিসাইডিং কর্মকর্তা বিষয়টি স্বীকার করে বলেন, ভোটারদের আগে থেকে সচেতন করার সুযোগ থাকলে কিছু জটিলতা এড়ানো সম্ভব হতো।

এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, এই আয়োজনের উদ্দেশ্য হলো পুরো ভোট প্রক্রিয়ায় কোথায় সুবিধা বা চ্যালেঞ্জ রয়েছে তা পরখ করা। তাদের মন্তব্য অনুযায়ী ভবিষ্যতের প্রস্তুতিতেই প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অনুশীলন চলবে দুপুর ১২টা পর্যন্ত। মোট ৫০০ জন নারী-পুরুষ ভোটার অংশ নেবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় আগেভাগে পুরো ব্যবস্থাপনা পর্যালোচনা করাই মূল লক্ষ্য। মক ভোটিংয়ের অভিজ্ঞতার ভিত্তিতে কেন্দ্র সংখ্যা, বুথ বাড়ানো বা জনবল সমন্বয়ের মতো সিদ্ধান্ত নেওয়া হবে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

১০

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

১১

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

১২

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

১৩

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

১৪

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

১৫

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১৬

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১৭

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১৮

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৯

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

২০