MNB News
৪ জুলাই ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাঠে অশ্রুসিক্ত রোনালদো, জানা গেল কারণ

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের রুদ্ধশ্বাস জয় তুলে নেওয়ার পর পর্তুগালের উদযাপন ছাপিয়ে সামনে আসে এক আবেগময় দৃশ্য। ম্যাচ শেষে মাঠেই কান্নায় ভেঙে পড়েন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু ডিয়োগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা জানান পর্তুগিজ এই মহাতারকা।

গত বছরের ৩ জুলাই স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান পর্তুগালের ফরোয়ার্ড ডিয়োগো জোতা। ঠিক এক বছর পর, সেই দিনেই বিশ্বকাপের মঞ্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। ম্যাচ শুরুর আগে বিএমও ফিল্ডের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে জোতার ছবি, আর শুরু থেকেই দিনটি যে দলের জন্য অন্যরকম আবেগ বহন করছে, তা স্পষ্ট হয়ে ওঠে।

শেষ বাঁশি বাজার পর সেই আবেগ আরও গভীর রূপ নেয়। পর্তুগালের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই রোনালদো গায়ে জড়িয়ে নেন ২১ নম্বর জার্সি-যে নম্বরটি জোতা পরতেন। এরপর তিনি মাঠের মাঝখানে সতীর্থ ও কোচিং স্টাফকে একত্র করেন। সবার সামনে জার্সিটি উঁচিয়ে ধরে আকাশের দিকে আঙুল তুলে প্রিয় বন্ধুকে স্মরণ করেন তিনি। পরে ম্যাচসেরার পুরস্কার নিতে গেলেও চোখে ছিল তার অশ্রু।

ম্যাচ শেষে আবেগাপ্লুত রোনালদো বলেন, ‘আমরা জানতাম আজকের দিনটি আমাদের জন্য কতটা বিশেষ। আমরা ডিয়োগোর জন্য জিতেছি, নিজেদের জন্য জিতেছি, পর্তুগালের জন্য জিতেছি। ম্যাচের আগে ড্রেসিংরুমে এ নিয়ে কথা হয়েছিল। জীবনের এমন অদ্ভুত কাকতালীয় ঘটনা সত্যিই অবিশ্বাস্য। এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, আমাদের কাছে এর মূল্য অনেক বেশি।’

রোনালদোর এই আবেগঘন মুহূর্ত দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তার আচরণে মুগ্ধ ও আপ্লুত হন সমর্থকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

খুলনায় বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

জাবিতে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

গ্রাম বাঁচাতে ৫০ লাখ টাকায় বাঁধ দিচ্ছেন আমেরিকা প্রবাসী ইমরান

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

১০

বাবার জমি বিক্রি করে গিয়েছিলেন লেবানন, ফিরলেন লাশ হয়ে

১১

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

১২

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৩

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

১৫

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

১৭

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

১৮

একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে

১৯

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

২০