আব্দুর রহমান আয়ান
৪ জুলাই ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪২ বছর পর পাকিস্তান থেকে নিজ গ্রামে ফিরলেন রায়পুরের নুরু মিয়া কাজী

দীর্ঘ ৪২ বছর পর পাকিস্তান থেকে নিজ জন্মভূমি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে ফিরেছেন নুরু মিয়া কাজী। তার এই প্রত্যাবর্তনে ভাই-বোন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলায় জীবিকার সন্ধানে নুরু মিয়া কাজী দেশ ছেড়ে প্রথমে ইরান যান। সেখানে প্রায় ১০ বছর কাজ করার পর পাকিস্তানে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরে তিনি পাকিস্তানে বিয়ে করেন এবং বর্তমানে দুই ছেলে ও তিন মেয়ের জনক।

বিদেশে থাকলেও তিনি জন্মভূমিকে কখনো ভুলে যাননি। প্রথম দিকে নিয়মিত চিঠির মাধ্যমে দেশের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। পাশাপাশি তাঁদের জন্য অর্থও পাঠাতেন। তবে পরবর্তী কয়েক বছর নানা কারণে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আবার কয়েক বছর আগে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করেন। সেই ধারাবাহিকতায় প্রায় ৪২ বছর পর তিনি আজ নিজ গ্রামে ফিরে আসেন।

এদিকে নুরু মিয়া কাজীর দেশে ফেরার আগেই তিন বছর আগে তাঁর মা মারা যান। মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করতে না পারার বেদনা আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। দেশে ফিরে মায়ের কবর জিয়ারত করার ইচ্ছার কথাও তিনি স্বজনদের জানিয়েছেন।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর আপনজনকে ফিরে পেয়ে তাঁর ভাই-বোন, নিকট আত্মীয়-স্বজন ও এলাকাবাসী আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই তাঁকে বরণ করে নেন। এ সময় পরিবারের সদস্যদের চোখে আনন্দের অশ্রু আর ভালোবাসার উচ্ছ্বাস দেখা যায়। Time & Calendars

নুরু মিয়া কাজী বলেন, দীর্ঘদিন পর নিজের মাটিতে ফিরে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশের মাটি, মানুষ ও আত্মীয়-স্বজনকে অনেক বেশি মিস করেছি। আজ সবাইকে কাছে পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে।

দীর্ঘ বিচ্ছেদের পর এই পুনর্মিলন শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো এলাকার মানুষের কাছেই একটি আবেগঘন ও স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪২ বছর পর পাকিস্তান থেকে নিজ গ্রামে ফিরলেন রায়পুরের নুরু মিয়া কাজী

মাঠে অশ্রুসিক্ত রোনালদো, জানা গেল কারণ

স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ নাটোরের আম চাষিরা

আইনি বিপাকে পড়লেন সানি লিওন

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

রোনালদোকে ‘অন্যতম সেরা’ ফুটবলার বললেন মেসি

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

১০

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

১১

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১২

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

১৩

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১৪

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

১৫

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

১৬

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

১৭

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

১৮

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

১৯

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

২০