ইবি প্রতিনিধি : মাওয়াজুর রহমান
৩ ডিসেম্বর ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইবিতে পালিত হলো প্রতিবন্ধী দিবস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের অবিভাবকসহ অংশগ্রহণ করেন।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনের ১১৬ নং কক্ষে ১ম বারের মত দিবসটি পালন করেন শিক্ষার্থীরা। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এসএম সুইট, প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িমসহ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার আহনাফ।

এসময় প্রতিবন্ধী শিক্ষার্থীরা বক্তব্যকালে বলেন, সমাজের বোঝা নয়, আমরা একটি সম্পদ হয়ে বাঁচতে চাই। দেশে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশে প্রতিবন্ধী কোটা বাস্তবায়িত হলে আগামীতে কোটা প্রার্থী থাকবে না। সুযোগ না পেয়ে আমরা পিছিয়ে থাকি, যোগ্যতার অভাবে নয়। প্রতিবন্ধী কোটাকে কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় প্রতিবন্ধী কোটার সিটগুলো পূরণ করা হোক এবং লিখিত পরীক্ষায় আমাদের জন্য পাস মার্ক কমানো হোক।

পরে প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসিক হলে আসন নিশ্চিত করা, পরীক্ষার সময় বৃদ্ধি, ফি মওকুফ বা ভাতা প্রদানসহ প্রয়োজনীয় সুবিধা পূরণের আশ্বাস দেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম তিনি বলেন, আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীরা ১৫ দফা স্মারকলিপি দিয়েছিল। পরে উপাচার্য একটি কমিটি গঠন করলে আমরা ৪টি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেছি। গত অক্টোবরে ১৪টি সুপারিশ করে আমরা রিপোর্ট জমা দিয়েছি। এরমধ্যে প্রতিবন্ধীদের আবাসিক হলে আসন নিশ্চিত, পরীক্ষার সময় বৃদ্ধি, ফি-মওকুফসহ প্রয়োজনীয় সুবিধা উল্লেখ রয়েছে। উপাচার্য বিষয়গুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিন্স’ সিনেমার নতুন পোস্টার, আর মাত্র ১৬ দিন!

বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

মেট্রোরেল সেবায় ২০৩৬ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি চায় ডিএমটিসিএল

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে তেলের দাম বাড়ল ১৩ শতাংশ

খামেনিকে হত্যায় ‘৩০টি বোমা’ ফেলা হয়

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

মির্জা আব্বাসের এপিএস হলেন মিজানুর রহমান

১০

প্রতিবেশীর সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল গৃহবধূর

১১

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারে আহত ১৬

১২

মাদ্রাসা বোর্ডে ৮ম শ্রেণিতে বৃত্তি পেল ১১ হাজার ১৮০ শিক্ষার্থী

১৩

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফের নিবন্ধন শুরু

১৪

আলোচিত দীপু হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

১৫

ঋতুপর্ণাদের ফিজিওর খোঁজে বাফুফে

১৬

শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

১৭

রায়পুরে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক পলাতক

১৮

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফারুক

১৯

লুক নিয়ে ট্রলের মুখে নুসরাত ফারিয়া

২০