MNB News
৩ ডিসেম্বর ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, জরুরি বিজ্ঞপ্তি (ইসির)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই তারিখে আয়োজনের সিদ্ধান্ত জানিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (০৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে সম্পন্ন হবে। গণভোটে নিম্নোক্ত প্রশ্নে ভোট দিতে হবে—

“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই সনদে বর্ণিত সংশোধন প্রস্তাবসমূহে সম্মতি প্রদান করছেন? (হ্যাঁ/না)”

গণভোটে যে বিষয়গুলো জনগণের মতামতের জন্য উত্থাপন করা হবে, সেগুলো হলো—

(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পুনর্গঠনের প্রস্তাব।

(খ) পরবর্তী জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হওয়ার উদ্যোগ, যেখানে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে। এছাড়া ভবিষ্যতে সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন প্রয়োজন হবে।

(গ) সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, বিরোধী দলের সদস্যকে ডেপুটি স্পিকার ও বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি করার বিধানসহ মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ জুলাই সনদের তফসিলভুক্ত ৩০টি বিষয়ে যে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

(ঘ) জুলাই সনদে উল্লেখ থাকা অন্যান্য সংস্কারসমূহ রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার অনুযায়ী বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞপ্তির শেষে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি প্রচারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

১০

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

১১

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

১২

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

১৩

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

১৪

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

১৫

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১৬

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১৭

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১৮

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৯

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

২০